আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অসমে লাইনচ্যুত সাইরং এক্সপ্রেস, আতঙ্কে বাংলার যাত্রীদের পরিবার! শিয়ালদহ-আলিপুরদুয়ারে খোলা হল হেল্পডেস্ক

Published on: November 11, 2026
---Advertisement---

কলকাতা, ১১ নভেম্বরঃ উৎসবের মরশুমে ঘরে ফেরার পথে বিপত্তি! অসমের কামরূপ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা থেকে মিজোরামের আইজলগামী সাইরং এক্সপ্রেস (১৩১২৫)। বুধবার সকালে দিগারু স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন-সহ ছ’টি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছেন বলে খবর। দুর্ঘটনার পর থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে কী কারণে এই বিপত্তি, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকেরা।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে বাংলারও বেশ কয়েক জন বাসিন্দা ছিলেন। ফলে খবর ছড়িয়ে পড়তেই তাঁদের পরিবার-পরিজন ও আত্মীয়দের মধ্যে উদ্বেগ ছড়ায়। প্রিয়জনেরা নিরাপদে রয়েছেন কি না, কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন সেই খোঁজ পেতে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন অনেকে। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক স্টেশনে খোলা হয়েছে হেল্পডেস্ক।

শিয়ালদহ স্টেশনে চালু হয়েছে বিশেষ হেল্পডেস্ক। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জংশনেও যাত্রীদের পরিজনদের জন্য তথ্যকেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি অসমের গুয়াহাটি ও লামডিং স্টেশনেও মিলছে প্রয়োজনীয় তথ্য। রেলকর্মীরা যাত্রীদের অবস্থা এবং উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর দিচ্ছেন।

রেল সূত্রে খবর, দুর্ঘটনায় জখম যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অন্য একটি বিশেষ ট্রেনে বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যাঁরা ফিরতে চান, তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে। এদিন দুপুরে শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন অসমের উদ্দেশে রওনা হওয়ার কথা।

দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা ও তাঁদের পরিবারের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়াই এখন রেলের কাছে বড় চ্যালেঞ্জ। আতঙ্কের এই পরিস্থিতিতে হেল্পডেস্কগুলিই হয়ে উঠেছে উৎকণ্ঠিত পরিবারগুলির ভরসা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment