আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ট্রেলার ঘিরে উন্মাদনার বদলে বিতর্ক! সলমনের ‘মাতৃভূমি’ দেখে ‘ক্রিঞ্জ’ তকমা নেটপাড়ার একাংশের

Published on: November 11, 2026
---Advertisement---

বিনোদন ডেস্ক, ১১ নভেম্বরঃ প্রতীক্ষার অবসান হয়েছে। কিন্তু সেই সঙ্গে শুরু হয়েছে বিতর্কও। মঙ্গলবার বিকেলে খোদ সলমন খানের ঘোষণার পর থেকেই তাঁর নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ প্রকাশ্যে আসে বহু প্রতীক্ষিত ট্রেলার। আর তার পরেই সমাজমাধ্যমে শুরু হয় প্রশংসা ও সমালোচনার পালা। ভাইজানের ভক্তদের একাংশ ছবির ঝলক দেখে উচ্ছ্বসিত। অন্য দিকে, ট্রেলারের নানা খুঁটিনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

সমালোচনার কেন্দ্রে প্রথমেই উঠে এসেছে সলমনের অভিনয় ও অভিব্যক্তি। এক নেটিজেন ট্রেলারটিকে সরাসরি ‘ক্রিঞ্জ’ বলে কটাক্ষ করেছেন। তাঁর প্রশ্ন, ছবিতে সলমনের মুখের অভিব্যক্তি এবং সংলাপ বলার সময় কণ্ঠস্বরের ওঠানামা কি আদৌ চরিত্রের সঙ্গে মানানসই? শুধু অভিনয় নয়, ছবির দৃশ্যায়ন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং গ্রিন স্ক্রিনের ব্যবহার নিয়ে উঠেছে অভিযোগ। এক নেটাগরিকের কটাক্ষ, ট্রেলার দেখে মনে হচ্ছে এআই ব্যবহারের খারাপ দিকটাই যেন সামনে এসেছে।

ট্রেলারের দৈর্ঘ্য নিয়েও কম সমালোচনা হচ্ছে না। ৪ মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলার দেখে অনেকেরই প্রশ্ন, একটি ছবির এতটা অংশ আগেভাগে দেখানোর প্রয়োজন কী ছিল? তাঁদের মতে, এত দীর্ঘ ঝলকে ছবির কাহিনির গুরুত্বপূর্ণ বাঁকগুলিও অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে প্রেক্ষাগৃহে গিয়ে নতুন করে চমক পাওয়ার সুযোগ কমে যেতে পারে।

তবে সমালোচনার বিপরীতে সরব সলমন-অনুরাগীরাও। তাঁদের বক্তব্য, প্রযুক্তিগত কিছু ত্রুটি থাকলেও ছবির মূল বিষয়টি গুরুত্বপূর্ণ। দেশের জন্য আত্মত্যাগ করা সেনাদের বীরত্বের কাহিনি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এই ছবির আসল উদ্দেশ্য। নির্মাতাদের দীর্ঘ লড়াইয়ের প্রশংসাও করেছেন তাঁরা। বারবার মুক্তি পিছোনো এবং আর্থিক প্রতিকূলতার মধ্যেও ছবিটিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীদের একাংশ।

উল্লেখ্য, একাধিকবার পিছিয়েছে ছবির মুক্তি। সেন্সর সংক্রান্ত জটিলতা নিয়েও আলোচনা হয়েছে। ছবিতে সলমনকে দেখা যাবে এক আদর্শ সেনাকর্তা এবং দায়িত্বশীল পারিবারিক মানুষ হিসেবে। আপাতত সব বিতর্কের উত্তর মিলবে ৪ ডিসেম্বর। ওই দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment