আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভর্তুকি দিয়ে দীর্ঘকালীন সময় বিমান চালানো সম্ভব নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

Published on: January 10, 2026
---Advertisement---

কোচবিহার, ১০ জানুয়ারি : ভর্তুকি দিয়ে দীর্ঘকালীন বিমান চালানো সম্ভব নয়।কোচবিহার বিমান বন্দর থেকে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভা সাংসদ শমীক ভট্টাচার্য।

শনিবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।তার সাথে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন সহ দুই বিধায়ক। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শমীক।

কোচবিহারে ৩১ জানুয়ারি থেকে পরিষেবা বন্ধের আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রের প্রকল্পের উল্লেখ করে তিনি জানান, তিন বছরের জন্য পরিষেবা চালুর ব্যবস্থা করেছিল।পরিষেবা দিতে সরকারকে ভর্তুকি দিতে হয়। কিন্ত ভর্তুকি দিয়ে দীর্ঘদিন বিমান চালান সম্ভব নয়। বর্তমান সেই মেয়াদ ফুরিয়ে আসছে।সেইসঙ্গে কেন্দ্রীয় বিমান মন্ত্রীর সঙ্গে ওই ব্যাপারে কথা বলার কথাও জানান তিনি।

এদিন কোচবিহারে বিমান চালু রাখতে রাজনীতির ঊর্দ্ধে থেকে কাজের কথাও বলেন। কোচবিহার বিমান বন্ধ বন্ধ হয়ে যাক , আমরা চাইনা বলেও উল্লেখ করেছেন তিনি।যদিও তৃণমূলের অভিযোগ, মানুষের স্বার্থে পরিষেবা চালু রাখা দরকার। বিমান চালানর দায়িত্ব কেন্দ্রের।ভর্তুকির কথা বলে এভাবে দায় এড়াতে পারেনা।পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে যা যা করা দরকার ছিল, সেসব রাজ্য সরকার তৈরি করেছিল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment