আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাইকোর্টে ধাক্কা, সুপ্রিম কোর্টে স্বস্তি! চোখের চিকিৎসায় ৩ সপ্তাহ বিদেশে যেতে পারবেন অভিষেক

Published on: August 10, 2026
---Advertisement---

কলকাতা, ১০ আগস্টঃ হাইকোর্টে আটকে গিয়েছিল বিদেশযাত্রা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মিলল স্বস্তি। চোখের চিকিৎসার জন্য তিন সপ্তাহ বিদেশে যাওয়ার অনুমতি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্দিষ্ট কয়েকটি শর্তে তাঁর আবেদন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ জানিয়ে দিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেই বিদেশে যেতে হবে অভিষেককে। পাশাপাশি তাঁর সম্পূর্ণ সফরসূচি এবং বিদেশে থাকার ঠিকানা তদন্তকারী সংস্থার কাছে জমা দিতে হবে। তবে সেই তথ্য গোপন রাখার নির্দেশও দিয়েছে আদালত।

শুনানিতে রাজ্য সরকারের পক্ষে আপত্তি জানিয়ে বলা হয়, অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। বিদেশে যাওয়ার অনুমতি পেলে তিনি দেশে নাও ফিরতে পারেন। সেই আশঙ্কা অবশ্য মানেনি সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ, প্রত্যেক ব্যক্তির নিজের পছন্দের চিকিৎসা পরিষেবা বেছে নেওয়ার অধিকার রয়েছে।

এর আগে ৫ অগস্ট কলকাতা হাইকোর্ট বিদেশযাত্রার আবেদন খারিজ করেছিল। চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সামনে অভিষেক হাজির হননি এই যুক্তিই দিয়েছিল হাইকোর্ট।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতের অনুমতিতে আপাতত বিদেশে গিয়ে চিকিৎসা করানোর পথ খুলল তাঁর সামনে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মমতার পাশে ‘ঋতব্রতপন্থী’ তিন বিধায়ক! বিধানসভায় বিরল ছবি, বদলাচ্ছে তৃণমূলের অন্দরের সমীকরণ?

ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার মীনাক্ষী!‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল

প্রাক্তনের নিরাপত্তায় বর্তমানের ‘দায়িত্ববোধ’,মমতাকে শুভেন্দুর অনুরোধ,‘‘যেখানে যাবেন, পুলিশকে আগে জানাবেন’’

‘চাকরি-১০ লক্ষ টাকা পেয়েছি, চাই শুধু স্বামীর মৃত্যুর সুবিচার’,মুখ্যমন্ত্রীর পাশে পেয়ে কী বললেন হালিশহরের জেনি?

‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহরে শুভেন্দু: আইসি ক্লোজ, তদন্তকারী আধিকারিক সাসপেন্ড, পরিবারকে চাকরি-১০ লক্ষ

‘বদলের বাংলায়’ সৌজন্যের নজির,হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Leave a Comment