আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তৃনমূলের প্রতীক পেলে শহিদ পরিবারকে মাসে ১০ হাজার, ঘোষণা ঋতব্রতের

Published on: July 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১২জুলাইঃ একুশে জুলাইয়ের আবেগঘন মঞ্চেই রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের নাম, প্রতীক এবং তহবিল নিয়ে কালীঘাট তৃণমূলের সঙ্গে আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের আবহে মেয়ো রোডের শহিদ সমাবেশ থেকে বড় প্রতিশ্রুতি দিলেন তিনি। ঘোষণা করলেন, নির্বাচন কমিশনের স্বীকৃতি এবং দলের প্রতীক-তহবিল তাঁদের হাতে এলে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের প্রত্যেক পরিবারের হাতে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ বছর একুশে জুলাইয়ের ছবি ছিল সম্পূর্ণ ভিন্ন। রাজ্যে ক্ষমতা বদলের পর ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতার অল্প দূরত্বের মধ্যে তিনটি আলাদা মঞ্চে শহিদ স্মরণ হয়েছে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূল, মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল এবং শহিদ মিনারে কংগ্রেস।

এই আবহেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি আক্রমণ করেন ঋতব্রত। তাঁর অভিযোগ, এতদিন শহিদ স্মরণের অনুষ্ঠান তার প্রকৃত মর্যাদা হারিয়েছিল। ‘‘শহিদ স্মরণের মঞ্চ কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়, কোনও ক্যাটওয়াকের জায়গাও নয়। শহিদদের সম্মান ফিরিয়ে আনতেই আমরা এই কর্মসূচি করছি,’’ বলেন তিনি।

ঋতব্রতের আরও দাবি, দীর্ঘদিন ধরে শহিদ পরিবারগুলির প্রাপ্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে। তাঁর কথায়, ‘‘শহিদদের নামেও চুরি হয়েছে। এবার সেই অন্যায়ের অবসান ঘটাতে চাই।’’

বর্তমানে দলের নাম, প্রতীক ও তহবিল নিয়ে দুই শিবিরের লড়াই নির্বাচন কমিশনের দরজায় পৌঁছেছে। ঋতব্রত শিবিরের দাবি, তারাই প্রকৃত তৃণমূল কংগ্রেস। অন্য দিকে, ক্যাথিড্রাল রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, তিনিই দলের প্রতিষ্ঠাতা এবং প্রকৃত তৃণমূল তাঁর নেতৃত্বেই রয়েছে। প্রয়োজন হলে দলের নাম ও প্রতীক রক্ষায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার কথাও জানান তিনি।

একই দিনে তিনটি মঞ্চ, তিনটি রাজনৈতিক বার্তা। তবে মেয়ো রোড থেকে ঋতব্রতের মাসিক আর্থিক সহায়তার প্রতিশ্রুতি এবং শহিদ পরিবারকে সামনে রেখে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেওয়া, একুশে জুলাইয়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২১ জুলাইয়ের স্মরণে কংগ্রেস,মাথাভাঙায় ৯৩-এর শহিদদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা

২১ জুলাই কমিশন নিয়ে মমতাকে ঘিরে প্রশ্ন, শহিদ মিনার ও মেয়ো রোড থেকে এক সুরে কংগ্রেস-ঋতব্রত শিবির,‘রিপোর্ট চাপা পড়ল কেন?’

ডেডলাইন মদনের ‘ক্ষমা চান’, ডায়মন্ড হারবারের সাংসদকে আক্রমণ বিক্ষুব্ধ শিবিরের; পাল্টা তারামণ্ডল থেকে কড়া বার্তা

রাজঘাটে শহিদ স্মরণ, কাকলির মন্তব্যে নতুন বিতর্ক ‘কার্গিলের যোদ্ধারাও শহিদ, গান্ধীজিও’ দিল্লিতে এনসিপিআই সাংসদদের কর্মসূচিতে অন্য বার্তা

দু’মাস পরে নিট নিয়ে মুখ খুললেন মোদি ‘প্রশ্ন ফাঁস ঘোর পাপ’, বললেন প্রধানমন্ত্রী; শিক্ষামন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে নীরবতা

‘দেশদ্রোহী বলুন, তবু চুপ থাকব না’ শিক্ষার্থী আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে নিশানা দিলজিতের,

Leave a Comment