আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজঘাটে শহিদ স্মরণ, কাকলির মন্তব্যে নতুন বিতর্ক ‘কার্গিলের যোদ্ধারাও শহিদ, গান্ধীজিও’ দিল্লিতে এনসিপিআই সাংসদদের কর্মসূচিতে অন্য বার্তা

Published on: July 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ দেস্ক, ২১ জুলাইঃ একুশে জুলাইয়ের শহিদ স্মরণ এ বার শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকল না। রাজ্যের বাইরে, দিল্লির রাজঘাটেও পালিত হল ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের স্মরণ। তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদদের উদ্যোগে আয়োজিত সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক সাংসদ। তবে দলের নয় জন সাংসদ সেখানে অনুপস্থিত ছিলেন।

সংসদের বর্ষাকালীন অধিবেশন চলায় কলকাতায় না এসে দিল্লিতেই শহিদদের শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এনসিপিআইয়ের সাংসদরা। মঙ্গলবার দুপুরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ জন সাংসদ রাজঘাটে পৌঁছে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে কাকলি ঘোষ দস্তিদারের হাতে ছিল ফুলের ঝুড়ি। ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে নিহত ১৩ যুব কংগ্রেস কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

কিন্তু অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাকলির একটি মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বারাসতের সাংসদের বক্তব্য, ‘‘শহিদ তো কার্গিলের যোদ্ধারাও, শহিদ তো মহাত্মা গান্ধীজিও। রাজঘাটে যখন আমরা শহিদ স্মরণ করছি, সবাইকেই শ্রদ্ধা জানাই।’’ তাঁর এই মন্তব্যকে কেউ সর্বজনীন শ্রদ্ধার বার্তা হিসেবে দেখছেন, আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, একুশে জুলাইয়ের নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলোচনাকে অন্য দিকে নিয়ে গিয়েছে এই মন্তব্য।

এ দিকে প্রায় একই সময়ে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের শহিদ স্মরণসভা থেকে দলত্যাগীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ। ‘গদ্দার’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘শেষ দেখে ছাড়ব।’’

কুণালের ওই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে পাল্টা বিতর্কে যেতে চাননি কাকলি। তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘কে কী বলছেন, তার উত্তর দিতে চাই না। আমরা এখানে শহিদদের জন্য প্রার্থনা করছি। সকলের জন্যই আমাদের শুভকামনা। উনিও ভালো থাকুন।’’

একুশে জুলাইয়ের ইতিহাস একই থাকলেও এ বছর তার উদ্‌যাপনের ছবি ছিল সম্পূর্ণ ভিন্ন। কলকাতার পাশাপাশি দিল্লিতেও আলাদা মঞ্চে শহিদ স্মরণ, আর সেই মঞ্চ থেকেই উঠে আসা ভিন্ন রাজনৈতিক বার্তা রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতাকেই যেন আরও স্পষ্ট করে দিল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২১ জুলাইয়ের স্মরণে কংগ্রেস,মাথাভাঙায় ৯৩-এর শহিদদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা

তৃনমূলের প্রতীক পেলে শহিদ পরিবারকে মাসে ১০ হাজার, ঘোষণা ঋতব্রতের

২১ জুলাই কমিশন নিয়ে মমতাকে ঘিরে প্রশ্ন, শহিদ মিনার ও মেয়ো রোড থেকে এক সুরে কংগ্রেস-ঋতব্রত শিবির,‘রিপোর্ট চাপা পড়ল কেন?’

ডেডলাইন মদনের ‘ক্ষমা চান’, ডায়মন্ড হারবারের সাংসদকে আক্রমণ বিক্ষুব্ধ শিবিরের; পাল্টা তারামণ্ডল থেকে কড়া বার্তা

দু’মাস পরে নিট নিয়ে মুখ খুললেন মোদি ‘প্রশ্ন ফাঁস ঘোর পাপ’, বললেন প্রধানমন্ত্রী; শিক্ষামন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে নীরবতা

‘দেশদ্রোহী বলুন, তবু চুপ থাকব না’ শিক্ষার্থী আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে নিশানা দিলজিতের,

Leave a Comment