আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দু’মাস পরে নিট নিয়ে মুখ খুললেন মোদি ‘প্রশ্ন ফাঁস ঘোর পাপ’, বললেন প্রধানমন্ত্রী; শিক্ষামন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে নীরবতা

Published on: July 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২১ জুলাইঃ দু’মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে ক্ষোভ, আন্দোলন, অনশন আর রাজনৈতিক তরজার পর অবশেষে নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, ‘‘প্রশ্ন ফাঁস ঘোর পাপ।’’ তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা বা তাঁর পদত্যাগের দাবি নিয়ে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী।

গত ৩ মে অনুষ্ঠিত হয়েছিল নিট-ইউজি পরীক্ষা। লক্ষ লক্ষ পরীক্ষার্থী অংশ নেওয়ার পরই প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। তদন্তের জেরে জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেয়। ঘটনার অভিঘাতে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামে পড়ুয়ারা। একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার খবরও সামনে আসে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার হয়। লাদাখের শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সংসদ অভিযানে নেমেছে ককরোচ জনতা পার্টিও।

এই আবহেই মঙ্গলবার প্রথম বার প্রকাশ্যে নিট কাণ্ড নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এনডিএ বৈঠকে তাঁর বক্তব্য, প্রশ্নফাঁসের ঘটনা অত্যন্ত অন্যায়। যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সরকারের দায়িত্ব। তাঁর দাবি, অভিযোগ সামনে আসার পরই কেন্দ্র দ্রুত পদক্ষেপ করেছে এবং ইতিমধ্যেই ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি বলেন, এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু না বানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই সরকারের লক্ষ্য হওয়া উচিত।

সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও জানান, পরীক্ষার্থীদের স্বার্থে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্য দিকে, প্রধানমন্ত্রী বক্তব্য রাখার কিছু পরেই ফের কেন্দ্রকে নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে কেন, আর বারবার বিতর্কের মুখে পড়লেও কেন শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরানো হচ্ছে না। তাঁর দাবি, কমিটি গঠন বা তদন্তের আশ্বাস যথেষ্ট নয়, জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী নিট প্রশ্নফাঁসকে ‘ঘোর পাপ’ বললেও, শিক্ষামন্ত্রীর দায় বা তাঁর ভবিষ্যৎ নিয়ে নীরব থাকায় রাজনৈতিক বিতর্ক যে আরও বাড়বে, তা স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২১ জুলাইয়ের স্মরণে কংগ্রেস,মাথাভাঙায় ৯৩-এর শহিদদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র রক্ষার বার্তা

তৃনমূলের প্রতীক পেলে শহিদ পরিবারকে মাসে ১০ হাজার, ঘোষণা ঋতব্রতের

২১ জুলাই কমিশন নিয়ে মমতাকে ঘিরে প্রশ্ন, শহিদ মিনার ও মেয়ো রোড থেকে এক সুরে কংগ্রেস-ঋতব্রত শিবির,‘রিপোর্ট চাপা পড়ল কেন?’

ডেডলাইন মদনের ‘ক্ষমা চান’, ডায়মন্ড হারবারের সাংসদকে আক্রমণ বিক্ষুব্ধ শিবিরের; পাল্টা তারামণ্ডল থেকে কড়া বার্তা

রাজঘাটে শহিদ স্মরণ, কাকলির মন্তব্যে নতুন বিতর্ক ‘কার্গিলের যোদ্ধারাও শহিদ, গান্ধীজিও’ দিল্লিতে এনসিপিআই সাংসদদের কর্মসূচিতে অন্য বার্তা

‘দেশদ্রোহী বলুন, তবু চুপ থাকব না’ শিক্ষার্থী আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে নিশানা দিলজিতের,

Leave a Comment