আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দুপুরে জিজ্ঞাসাবাদ, রাতে থানায় গিয়ে শুভেন্দু-সুকান্ত-দিলীপের বিরুদ্ধে অভিষেকের ‘জিরো এফআইআর’!

Published on: November 21, 2026
---Advertisement---

কলকাতা, ২১ নভেম্বরঃ একই দিনে একই থানায় দুই ভিন্ন ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে গিরিশ পার্ক থানায় তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর রাতেই সেই থানায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ তিন বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের করলেন ‘জিরো এফআইআর’। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের নেতা দিলীপ ঘোষও। গত পাঁচ-ছয় বছরে পুলিশ প্রশাসন, তৎকালীন সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওই তিন নেতার বিভিন্ন মন্তব্যের কথা তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।

অভিষেকের আইনজীবী অর্ক নাগ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রায় দু’পাতার অভিযোগপত্রে বিজেপি নেতাদের একাধিক মন্তব্যের উল্লেখ করা হয়েছে। তাঁর বক্তব্য, গত পাঁচ থেকে ছয় বছরে সংবাদমাধ্যমের সামনে ওই নেতারা অভিষেক, তৎকালীন সরকার এবং পুলিশ প্রশাসনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। এমনকি পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার মতো বক্তব্যও রেখেছেন। সেই সব ক্ষেত্রে কেন কোনও পদক্ষেপ করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক।

অর্ক নাগের কথায়, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। অভিষেকের বিষয়টি নিয়ে পুলিশ যে গুরুত্ব দিয়ে তদন্ত করেছিল, এই অভিযোগের ক্ষেত্রেও আমরা একই রকম গুরুত্ব দিয়ে তদন্তের আশা করছি।’’

অভিযোগপত্রে বিশেষ ভাবে উঠে এসেছে এক শিখ পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর ‘খলিস্তানি’ মন্তব্যের প্রসঙ্গ। ওই মন্তব্যকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের বিভিন্ন বক্তব্যের কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বলে আইনজীবী সূত্রে জানা গিয়েছে।

শুধু রাজনৈতিক নেতাদের মন্তব্য নয়, নিজের বাড়িতে ধারাবাহিক দুষ্কৃতী হামলার অভিযোগও তুলেছেন অভিষেক। সেই ঘটনার নেপথ্যে বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে অর্ক নাগের প্রশ্ন, সংবাদমাধ্যমে যাঁদের নিয়ে আলোচনা হয়েছে, তাঁদের বিরুদ্ধে পুলিশ এখনও ব্যবস্থা নেয়নি কেন? কারা এই জমায়েতের আয়োজন করছে, তা পুলিশের অজানা থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

অভিষেকের আইনজীবীর বক্তব্য, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলে তা গুরুত্ব দিয়ে দেখা উচিত। একজনের অভিযোগের ক্ষেত্রে যে ধরনের তদন্ত ও গুরুত্ব দেখানো হয়েছে, অন্য অভিযোগের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন।

দুপুরের জিজ্ঞাসাবাদের পর রাতেই পাল্টা অভিযোগ দায়ের একই থানাকে ঘিরে দিনের ব্যবধানে এই দুই ঘটনা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য পেয়েছে। তবে অভিষেকের অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, তদন্ত কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

রাসমেলার আগে নিরাপত্তায় বাড়তি নজর, ময়দানে জেলা প্রশাসন ও পুলিশ!

পুরভোটে জয়ের দু’মাসের মধ্যেই গ্রামে ধাক্কা বিজেপির! রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বড় জয়

‘লাল ঝান্ডা দেখিয়ে তাড়ানো হয়েছিল সংস্থাকে’, বাংলার শিল্পখরা নিয়ে বামেদের নিশানা মোদির

সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপি যুব মোর্চার সম্পাদক! নাবালককে নিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের নালিশ, ধৃত আরও দুই

দামোদর মাসের শেষে হরিনামে মাতল মাথাভাঙ্গা, খোল-করতালে নগর পরিক্রমা! কৃষ্ণ সাজে নজর কাড়ল খুদেরা

সুটুঙ্গার বুকে ফিরবে দেশীয় মাছের সমাহার! বিশ্ব মৎস্য দিবসে নদীতে ছাড়া হল এক লক্ষ চারাপোনা, উপস্থিত মন্ত্রী নিশীথ প্রামাণিক

Leave a Comment