আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গা পৌরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে চেয়ারম্যানকে  স্মারকলিপি

Published on: February 23, 2026
---Advertisement---

মাথাভাঙা,২৩ ফেব্রুয়ারিঃ ৩ দফা দাবির ভিত্তিতে মাথাভাঙ্গা পৌরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে চেয়ারম্যানকে  স্মারকলিপি দেওয়া হল ।এদিন মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকারের কাছে এই স্মারকলিপি দেওয়া হয় SUCI মাথাভাঙ্গা লোকাল কমিটির পক্ষ থেকে।

এদিন প্রথমে সংগঠনের সদস্যরা দলীয় কার্যালয় থেকে মিছিল করে পৌরসভার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে চেয়ারম্যানকে তাদের দাবি সম্বলিত পত্রটি তুলে দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে মাথাভাঙ্গা শহরে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে যা শহরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বিকল্প যাতায়াতের ব্যবস্থা না করে গর্ত খোঁড়ার ফলে স্থানীয় মানুষ সহ ঐ পথে যাতায়াতকারীরা বিপদের সম্মুখীন হচ্ছে।

পাইপ বসানোর কাজ সমাপ্ত হলেও ভাঙা রাস্তা যাতায়াতের উপযোগী করে রাখা হচ্ছে না তাই যাতায়াতের বিকল্প ব্যবস্থা করে পাইপ লাইন বসানোর কাজ করা,পাইপ বসানোর পরে দ্রুততার সাথে যাতায়াতের উপযোগী করা এবং মশার উপদ্রব বন্ধ করতে মাস ২ দিন ড্রেন পরিষ্কার ও স্প্রে করার আবেদন জানানো হয় বলেও জানা গেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment