আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অভিজিতের উদ্যোগে কৃত্রিম পা পাচ্ছেন কোচবিহারের পূর্নিমা, ফের অবলম্বন ছাড়া হেঁটে চলার কথা ভাবতেই আনন্দে কেঁদে ফেললেন তরুণী

Published on: April 19, 2026
---Advertisement---


কোচবিহার, ১৯ এপ্রিল : আবারও অবলম্বন ছাড়া হাটতে পারবে পূর্ণিমা। সে কথা ভেবেই আনন্দে কেঁদে ফেলল সে। তার চোখের জল মুছিয়ে পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।সবমিলিয়ে এক আবেগঘন মানবিকতার দৃশ্য দেখলেন সেখানে হাজির বাসিন্দা থেকে স্বাস্থ্য কর্মীরা।

জানা গিয়েছে, অসুস্থতার জন্য একটি পা বাদ দিতে হয় ওই তরুণীর। ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে পাশে দাঁড়াতে আয়োজিত এক অনুষ্ঠানে অভিজিৎ বাবু বিষয়টি জানতে পারেন। সেসময় তিনি কৃত্রিম পায়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন।শুরু হয় প্রস্তুতি। সেই কথাই রাখলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। পুসনারডাঙ্গা এলাকার বাসিন্দা পূর্ণিমা বর্মন যাতে ক্রাচ ছাড়া নিজের পায়ে হাঁটতে পারে সেজন্য নেওয়া উদ্যোগ আরও একধাপ এগোল। পায়ের মাপে পা তৈরির ব্যবস্থা করার কাজ শুরু হয়েছে।

ফলে অভিজিৎবাবুর উদ্যোগে এবার নিজে ফের হেটে চলার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পূর্ণিমার। তার নতুন পায়ের মাপ নেওয়া হল কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। ভবিষ্যতের জন্যও পূর্ণিমার পাশে থাকার আশ্বাস দেন অভিজিৎ দে ভৌমিক। ফের নিজের পায়ে ক্রাচ ছাড়া হেঁটেচলার কথা ভেবে উঠতে আনন্দে কেঁদে ফেলে পুর্নিমা। মানবিকতার এক আবেগঘন ছবি মন ছুঁয়ে যায় উপস্থিত সবার। ভাল থাকুক পুর্নিমা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment