আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ি-তে ফ্লেক্স ছেঁড়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা

Published on: February 20, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি মহানগর এলাকায় দলীয় ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়াল। শুক্রবার এই ঘটনায় সরব হয়ে তৃণমূল যুব কংগ্রেস-এর পক্ষ থেকে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দলীয় নেতৃত্বের দাবি, পরিকল্পিতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো তাদের ফ্লেক্স ছিঁড়ে রাজনৈতিক উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে।

সংগঠনের প্রতিনিধিরা থানায় একটি এফআইআর কপিও জমা দেন। তাঁদের অভিযোগ, শহরের একাধিক জায়গায় লাগানো প্রচারমূলক ফ্লেক্স নষ্ট করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি জয়ব্রত মুখোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক দুইভাবেই লড়াই চলবে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদনও জানানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-র সাম্প্রতিক মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাঁর ‘গুন্ডা’ মন্তব্যের কড়া নিন্দা করে তৃণমূল যুব নেতৃত্ব পাল্টা আক্রমণ শানায়।
ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি-র রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment