আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় বাংলাদেশী নাগরিক সন্দেহে গ্রেফতার ওমর ফারুক ব্যাপারী, দীর্ঘদিন পর পুলিশের জালে

Published on: February 18, 2026
---Advertisement---

দিনহাটা, ১৮ ফেব্রুয়ারি : বাংলাদেশী নাগরিক সন্দেহে ওমর ফারুক ব্যাপারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে তাঁকে আটক করা সম্ভব হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুকের বিরুদ্ধে বাংলাদেশী নাগরিক হওয়ার পর্যাপ্ত নথিপত্র পাওয়া গেছে।

বিশেষ করে, SIR প্রক্রিয়া চলাকালীন এই তথ্য সামনে আসতেই তিনি আত্মগোপন করেন। তদন্তে জানা যায়, ওমর দিনহাটা নাগরের বাড়ি এলাকার এক ব্যক্তিকে নিজের বাবা দেখিয়ে SIR এনুমারেশন ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন। এছাড়াও তিনি ভারতীয় নাগরিক হওয়ার জন্য বিভিন্ন জাল নথিও তৈরি করেছিলেন।

ওমর যাকে বাবা দেখিয়েছিলেন,সেই ব্যক্তির স্ত্রী পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে ওমর ফারুক ব্যাপারী তাঁর পুত্র নন। পাশাপাশি, এলাকার দুই তৃণমূল পঞ্চায়েত সদস্যও জেলাশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান যে ওমর বাংলাদেশী নাগরিক। প্রশাসনের তরফে SIR বিষয়টিতে হস্তক্ষেপ করার পরই পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ওমর ফারুক ব্যাপারী অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগ করেন যে, তাঁকে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। সাহেবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বৈদেশিক আইনে নির্দিষ্ট ধারা রুজু করে আজ তাঁকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment