আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটার সংখ্যা ৫০৯ জন, অভিযোগ ৪৭৮ জন ভোটারকে হিয়ারিং নোটিশ ফালাকাটায়

Published on: January 8, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৮ জানুয়ারিঃ ফালাকাটা বিধানসভা কেন্দ্রের ১৩/২০০ নম্বর বুথকে কেন্দ্র করে ৪৭৮ জন কে হিয়ারিং নোটিশ পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বুথটি ফালাকাটা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। বুথে মোট ভোটার সংখ্যা ৫০৯ জন হলেও অভিযোগ উঠেছে, এর মধ্যে ৪৭৮ জন ভোটারের নামে হেয়ারিং নোটিস পাঠানো হয়েছে। একসঙ্গে এত সংখ্যক ভোটারের নামে নোটিস আসায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস গুরুতর অভিযোগ তুলেছে। তৃণমূলের দাবি, সিপিএম, বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে চক্রান্ত করে বাংলার সিংহাসন দখলের চেষ্টা করছে। অভিযোগ অনুযায়ী, যেসব এলাকায় তৃণমূল কংগ্রেস বেশি লিড পায়, সেই সব জায়গাকেই পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই হেয়ারিং নোটিস পাঠানো হয়েছে বলে তৃণমূলের অভিযোগ।

এ বিষয়ে তৃণমূল নেতা শুভব্রত দে বলেন, এই ঘটনার তিনি তীব্র বিরোধিতা করছেন। তাঁর বক্তব্য, গণতন্ত্রে ভোটাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। যদি কোনো বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে দলগতভাবে বৃহত্তর আন্দোলনে নামতে তৃণমূল কংগ্রেস বাধ্য হবে।

ঘটনাকে কেন্দ্র করে ফালাকাটায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment