আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

৪৭ হাজার ভোটারের নাম বাদ! ধর্নামঞ্চে বৈধ ভোটারদের হাজির করালেন মুখ্যমন্ত্রী

Published on: March 7, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ এসআইআর ইস্যুতে ধর্মতলার ধর্না মঞ্চ থেকে ফের নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার তিনি তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুর-এর কিছু ভোটারকে সামনে এনে দাবি করেন, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে তিনি ‘ভবানীপুরের ভূত’ বলে উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তাঁর অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশনের যোগসাজশেই এই ঘটনা ঘটেছে। ধর্না মঞ্চ থেকে কয়েকজন ভোটারকে সামনে এনে তিনি বলেন, “বিজেপি ও কমিশন বৈধ ভোটারদের নাম ভ্যানিশ করে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটারদের আধার কার্ডের মতো পরিচয়পত্র যুক্ত করার কথা থাকলেও তা কার্যকর করা হয়নি। বরং বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা জনগণের সামনে প্রমাণ নিয়ে এসেছি।”

ধর্না মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “নোটবন্দির পর এবার ভোটবন্দি করছে বিজেপি।” তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলায় নির্বাচনে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই চেষ্টা সফল হবে না বলেই দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, কেউ লড়াই না করলেও বাংলা লড়াই করবে। গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে রাজ্যের মানুষ তাঁর পাশে থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এই ইস্যু তুলে ধরে কার্যত জনতার দরবারেই বিচার চাইলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment