আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জ্ঞানেশ-কাণ্ডে এক মঞ্চে বিরোধীরা, তবু ফাঁক রইল ‘ইন্ডিয়া’য়

Published on: September 30, 2026
---Advertisement---

দিল্লি, ৩০ সেপ্টেম্বরঃ নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহে বুধবার দিল্লিতে বৈঠকে বসল ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শরিক। এসআইআর নিয়ে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পরবর্তী পদক্ষেপ এবং জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে সমন্বিত কর্মসূচি বৈঠকের আলোচনায় ছিল একাধিক বিষয়। তবে সেই বৈঠকেই দেখা গেল জোটের অভ্যন্তরীণ সমীকরণের কিছু ফাঁকও।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত বৈঠকে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী দলের নেতা। জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সংসদের দুই কক্ষে প্রস্তাব আনার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে এসআইআর নিয়ে যৌথ আন্দোলনের কর্মসূচি নিয়েও কথা হয়।

কিন্তু বৈঠকের পূর্ণাঙ্গ ছবিতে অনুপস্থিতির তালিকাও কম গুরুত্বপূর্ণ নয়। আম আদমি পার্টি এবং ডিএমকে বৈঠকে যোগ দেয়নি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও উপস্থিত ছিলেন না। এসপি-র তরফে তাঁর অনুপস্থিতির কারণ হিসাবে উত্তরপ্রদেশে রাজ্যসভার মনোনয়ন সংক্রান্ত ব্যস্ততার কথা জানানো হয়েছে। দলীয় প্রতিনিধি অবশ্য বৈঠকে ছিলেন।

অখিলেশের অনুপস্থিতিকে ঘিরে অবশ্য অন্য রাজনৈতিক ব্যাখ্যাও সামনে এসেছে। ২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা নিয়ে এখনও আলোচনা চলছে। কংগ্রেসের তরফে ১৫০টির বেশি আসনে লড়ার দাবি সামনে আসার পর বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে। অন্য দিকে, এসপি ৩৫০টি আসনে প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে খবর। তবে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

এদিকে ডিএমকে-র বক্তব্য, কোনও দলের নেতা ব্যক্তিগত ভাবে বৈঠকে না থাকলেও বিজেপি-বিরোধিতার প্রশ্নে রাজনৈতিক অবস্থান এক হতে পারে। অর্থাৎ, উপস্থিতি এবং অভিন্ন রাজনৈতিক অবস্থান দুই বিষয়কে এক করে দেখার পক্ষপাতী নয় তারা। ফলে বুধবারের বৈঠকের তাৎপর্য দ্বিমুখী। এক দিকে নির্বাচন কমিশন ও এসআইআর নিয়ে বিরোধীদের যৌথ কর্মসূচির চেষ্টা, অন্য দিকে শরিকদের মধ্যে মতপার্থক্য ও পৃথক রাজনৈতিক স্বার্থ। আগামী দিনে সংসদীয় পদক্ষেপ ও আন্দোলনের কর্মসূচিতে কতটা সমন্বয় তৈরি হয়, তার উপরই অনেকটাই নির্ভর করবে ‘ইন্ডিয়া’ জোটের পরবর্তী পথ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment