দিনহাটা, ১৩ ফেব্রুয়ারিঃ সিতাইয়ে নিখোঁজ হওয়া বিজেপি নেতা সুকুমার বর্মন নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার হলেন। শুক্রবার দুপুরে সাহেবগঞ্জ থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।পুলিশ জানিয়েছে, গতকাল রাতে শিব প্রসাদ মুস্তাফি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।ঘটনাস্থল থেকে সুকুমার বর্মনের কাছ থেকে ৭৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।উল্লেখ্য, গতকাল দুপুর থেকে সিতাই এক নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সুকুমার বর্মন নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় তাঁর স্ত্রী সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেন এবং পুলিশের বিরুদ্ধে তাঁকে তুলে নেওয়ার অভিযোগ তোলেন।
পুলিশ আরও জানিয়েছে, আজ ধৃত সুকুমার বর্মনকে কোচবিহারের এনডিপিএস আদালতে তোলা হবে।উল্লেখ্য কোচবিহার জেলায় দিনহাটা ও সিতাই বিধানসভায় বিজেপি নেতাদের নিখোঁজ এবং পরবর্তীতে নিষিদ্ধ মাদক দ্রব্যের সঙ্গে গ্রেপ্তারের ঘটনা ঘটে চলেছে।
এই সব ঘটনায় সদ্য কয়েকদিন আগে জেলা বিজেপির তরফে দিনহাটা থানায় ঘেরাও করে ডেপুটেশন প্রদান করা হয়েছিল।





