আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাবালিকা প্রেমিকা, মানেনি পরিবার, ‘শোলে’র বীরু স্টাইলে জলট্যাঙ্কে যুবক, বিয়ের দাবিতে ৪ ঘণ্টা নাটক পুরুলিয়ায়

Published on: April 12, 2026
---Advertisement---

পুরুলিয়া, ১২ এপ্রিলঃ পুরুলিয়ায় রবিবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যা যেন হুবহু উঠে এল বলিউডের কালজয়ী ছবি ‘শোলে’র দৃশ্য থেকে। ছবির বীরু-র মতোই বিয়ের দাবিতে জলট্যাঙ্কে উঠে বসলেন এক যুবক।

পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দা ২২ বছরের আব্বাস আনসারি রবিবার ভোরে শহরের দুলমি ফর্টি কোয়ার্টার এলাকার একটি প্রায় ৮০ ফুট উঁচু জলট্যাঙ্কে উঠে বসেন। সেখান থেকেই তিনি দাবি জানাতে থাকেন-তাঁর প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে হবে, না হলে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।
ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভোটের আবহে প্রশাসন যখন ব্যস্ত, তখন এই ঘটনায় পুলিশ, দমকল এবং সিভিল ডিফেন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বহুবার অনুরোধ করা সত্ত্বেও প্রথমদিকে কোনওভাবেই নিচে নামতে রাজি হননি ওই যুবক। প্রায় চার ঘণ্টার টানটান উত্তেজনার পর অবশেষে প্রশাসনের চেষ্টায় তাঁকে নিরাপদে নামানো সম্ভব হয়।

পরিবার সূত্রে জানা যায়, আব্বাস একটি নাবালিকা মেয়ের প্রেমে পড়েছেন এবং তাকে বিয়ে করার জেদ ধরেছেন। কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় পরিবার সেই বিয়েতে রাজি নয়। শনিবার রাতে এই নিয়ে পরিবারে বচসা চরমে ওঠে। এরপরই রবিবার সকালে এমন চরম পদক্ষেপ নেন তিনি।
আব্বাসের বাবা জানান, ভবিষ্যতে বিয়ে নিয়ে আপত্তি না থাকলেও বর্তমানে তা সম্ভব নয়। তবে ছেলে যে এমন ঘটনা ঘটাবে, তা তারা ভাবতেই পারেননি।

বর্তমানে ওই যুবক পুলিশের নজরদারিতে রয়েছেন। তাঁর মানসিক অবস্থার কথা বিবেচনা করে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment