আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নাম বাদ নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা! মনোনয়ন পেশ করে বললেন, ‘বিচার চাইব’

Published on: April 8, 2026
---Advertisement---

কলকাতা, ৮ এপ্রিলঃ এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৩২ লক্ষের কিছু বেশি মানুষকে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বাকি বিপুল সংখ্যক নাম বাদ পড়লেও ঠিক কারা বাদ গিয়েছেন মৃত না অন্য কারণে তা স্পষ্টভাবে জানানো হয়নি।

এই পরিস্থিতিতে ‘ডিলিটেড’ ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার পর আলিপুর সার্ভে বিল্ডিং থেকে বেরিয়ে তিনি এই ইস্যুতে সরব হন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুঃখের সঙ্গে বলছি, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। আমি সুপ্রিম কোর্টে মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে, কিন্তু এখনও বহু নাম খোলাই হয়নি।” তাঁর অভিযোগ, অ্যাডজুডিকেশন তালিকায় থাকা বহু মানুষের নাম অন্তর্ভুক্ত করা উচিত ছিল।

এ প্রসঙ্গে তিনি আরও প্রশ্ন তোলেন, ট্রাইবুনালের প্রক্রিয়া চলাকালীন কেন ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হল। তাঁর কথায়, “ট্রাইবুনাল চলার সময়ে তালিকা ফ্রিজ করার মানে কী? পরে নাম তুললেও তো ভোট দেওয়া সম্ভব হবে না।” এই সিদ্ধান্তের বিরুদ্ধেই তিনি আবারও ভারতের সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেন।
উল্লেখ্য, এর আগেও এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এই বিতর্ক নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে এবং ‘ডিলিটেড’ ভোটারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment