আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভবানীপুরে চতুর্থবার মনোনয়ন পেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, কালীঘাট থেকে বিশাল মিছিল

Published on: April 8, 2026
---Advertisement---

কলকাতা, ৮ এপ্রিলঃ বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্য চতুর্থবার মনোনয়ন পেশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বসূচি অনুযায়ী সকাল ১০টা ৩০ মিনিটে কালীঘাট থেকে বিশাল মিছিল শুরু করেন তিনি। মিছিলে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, তাঁর পরিবার-সহ দলের কাউন্সিলর, নেতা-কর্মী এবং অসংখ্য সমর্থক। গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও একাধিক জনসভা করেছেন তিনি। আগে থেকেই ঘোষণা ছিল, ৮ এপ্রিল তিনি মনোনয়ন জমা দেবেন। সেই অনুযায়ী কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে মিছিল সহকারে তিনি পৌঁছন আলিপুর সার্ভে বিল্ডিং-এ, যেখানে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেশ করেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। মনোনয়নপত্রেবাংলায় সই করেন মমতা। এরপর সার্ভে বিল্ডিংয়ের বাইরে অপেক্ষারত সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে তৃণমূল নেত্রী বলেন, “আমি এখানেই আছি, এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম।” পাশাপাশি তিনি ভবানীপুরের পাশাপাশি রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিন প্রচণ্ড গরমের মধ্যে সকলকে সতর্ক থাকার বার্তাও দেন তিনি। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রসঙ্গে আবারও উষ্মা প্রকাশ করেন। মনোনয়ন পেশের পরও তাঁর নির্বাচনী কর্মসূচি জারি রয়েছে, এদিনও একাধিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment