আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ, বানারহাটের মগলকাটা খুঁটাবাড়িতে উদ্বেগ কমল বাসিন্দাদের

Published on: April 7, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৭ এপ্রিল : বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত মগলকাটা খুঁটাবাড়ি এলাকায়। বাসিন্দারা জানান,   দীর্ঘদিন ধরে ওই এলাকায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরে বিষয়টি জানানো হলে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে এলাকায় খাঁচা বসান।সোমবার রাতে সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচার ভিতরে বন্দি অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দেন। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

উল্লেখ্য অতীতে এই এলাকায় চিতাবাঘের হামলায় এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment