আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ODI-T20 সিরিজ, জানুন পুরো স্কোয়াড-শিডিউল, কোথায় দেখবেন লাইভ ম্যাচ?

Published on: January 4, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৪ জানুয়ারি: আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত সীমিত ওভারের সিরিজ। এই সফরে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক(ODI) এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলবে দুই দল। সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। গত ৩ জানুয়ারি এই দুই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে।

ODI সিরিজে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। পাশাপাশি দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার, যা মিডল অর্ডারকে আরও মজবুত করবে। অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বে তরুণ ও আক্রমণাত্মক ভারতীয় দল আইসিসি মেন্স T20 বিশ্বকাপের প্রস্তুতি চূড়ান্ত করার সুযোগ পাবে। উল্লেখযোগ্যভাবে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত T20 দলই আসন্ন T20 বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড বলে ধরা হচ্ছে।

এই সিরিজের সব ম্যাচ ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি, মোট আটটি ম্যাচই জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখা যাবে। ODI সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি ভাদোদরায়। দ্বিতীয় ম্যাচ ১৪ জানুয়ারি রাজকোটে এবং তৃতীয় ও শেষ ODI ১৮ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে। প্রতিটি একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়।

এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম T20 ম্যাচ ২১ জানুয়ারি নাগপুরে, দ্বিতীয় ২৩ জানুয়ারি রায়পুরে, তৃতীয় ২৫ জানুয়ারি গুয়াহাটিতে, চতুর্থ ম্যাচ ২৮ জানুয়ারি বিশাখাপত্তনমে এবং পঞ্চম ও শেষ T20 ম্যাচ ৩১ জানুয়ারি তিরুবনন্তপুরমে খেলা হবে। সবকটি T20 ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এই সিরিজ ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ODI সিরিজে অভিজ্ঞতার ঝালাই যেমন হবে, তেমনই টি-টোয়েন্টিতে তরুণ ক্রিকেটারদের প্রতিভা যাচাই করার সুযোগ মিলবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া T20 সিরিজে শক্তিশালী পারফরম্যান্সের লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত।

ODI সিরিজের জন্য ভারতীয় দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল(উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ কৃষ্ণ, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল।

T20 সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষাণ (উইকেটরক্ষক)।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment