আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আলিমুদ্দিনের দোরগোড়ায় চণ্ডীপাঠ! সিপিএমের সদর দপ্তরের সামনে ধর্মীয় আসর ঘিরে রাজনৈতিক চর্চা

Published on: October 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ অক্টোবরঃ একদিকে মার্কসবাদী দর্শন, অন্যদিকে সনাতনী সংস্কৃতির ধর্মীয় আচার। এই দুইয়ের টানাপোড়েনকে ঘিরেই মঙ্গলবার দুপুরে অন্য রকম দৃশ্যের সাক্ষী থাকল কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের রাজ্য সদর দপ্তর মুজফ্‌ফর আহমেদ ভবনের অদূরে বসে গেল চণ্ডীপাঠের আসর। পুজোর আবহে বামেদের রাজনৈতিক ঠিকানার কাছেই এমন ধর্মীয় আয়োজন ঘিরে শুরু হয়েছে চর্চা।

সকাল থেকেই পূর্বপরিকল্পনা অনুযায়ী চণ্ডীপাঠ শুরু হয় বলে জানা গিয়েছে। সেখানে বেশ কয়েকজন মহিলা উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ করেন। মাইক্রোফোনে সেই পাঠের শব্দ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সাধারণত বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত এই অঞ্চলে আচমকা এমন ধর্মীয় আয়োজন নজর কাড়ে অনেকেরই। সিপিএমের সদর দপ্তরে বিভিন্ন বামপন্থী দলের নেতা-কর্মীদের যাতায়াত লেগেই থাকে। সেই কার্যালয়ের কাছেই চণ্ডীপাঠের আসর বসানোকে নিছক ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখছেন না রাজনৈতিক মহলের একাংশ।

কিন্তু এই আয়োজনের নেপথ্যে কারা? সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। সত্যজিৎ দাস নামে এক ব্যক্তিকে চণ্ডীপাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছে। আয়োজকদের পরিচয় ও উদ্দেশ্য নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে অংশগ্রহণকারীদের একাংশের বক্তব্য, সনাতনী ধর্মীয় সংস্কৃতির প্রতি বামপন্থীদের মনোভাবের প্রতিবাদ জানাতেই সিপিএমের পার্টি অফিসের সামনে এই আয়োজন। তাঁদের অভিযোগ, বামপন্থীরা বারবার সনাতন ধর্মকে অসম্মান করেছেন। সেই অভিযোগের প্রতিবাদেই প্রকাশ্যে ধর্মাচরণের এই কর্মসূচি।

মার্কসবাদী দর্শনে ধর্মের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। কার্ল মার্কসের ধর্মকে ‘আফিম’ হিসেবে ব্যাখ্যা করার প্রসঙ্গ টেনে বামপন্থী রাজনীতির সমালোচনা নতুন নয়। সেই প্রেক্ষাপটে আলিমুদ্দিনের অদূরে চণ্ডীপাঠের আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। যদিও এই কর্মসূচিকে ঘিরে সিপিএমের তরফে কোনও বড়সড় প্রতিক্রিয়া সামনে আসেনি।

বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী বিষয়টিকে কার্যত গুরুত্বহীন বলেই দেখেছেন। তাঁর কটাক্ষ, “এসব করে লাভ নেই। আমাদের এমন বহু কর্মী আছেন, যাঁরা ওঁদের ভালো করে চণ্ডীপাঠ শিখিয়ে দিতে পারবেন।” পাঠের শুদ্ধতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, মঙ্গলবার যা হয়েছে, তা আদৌ সঠিকভাবে চণ্ডীপাঠ কি না, তা সিপিএমের কর্মীরাই বলতে পারবেন।

সব মিলিয়ে, আলিমুদ্দিন স্ট্রিটের এই চণ্ডীপাঠ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকল না। পুজোর মরশুমে রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় পরিচয় এবং প্রকাশ্য ধর্মাচরণের অধিকার এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে নতুন করে আলোচনার পরিসর তৈরি করল এই আয়োজন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

এসএসটির নবম-দশমে শিক্ষক নিয়োগে নতুন পদক্ষেপ, ইন্টারভিউয়ের জন্য সংশোধিত তালিকা প্রকাশ এসএসসির

পুজো উদ্বোধনের ব্যস্ততার মাঝেই দিল্লি উড়ে যাচ্ছেন শুভেন্দু! স্বরাষ্ট্রমন্ত্রকের নৈশভোজ ও বৈঠক, কাটছাঁট একাধিক সূচিতে

‘ভারতবিরোধী বদমাইশদের বিনাশ করো মা’, দুর্গার কাছে প্রার্থনা অগ্নিমিত্রার! দেশ ও রাজ্যের ‘শত্রু’দের নিশানা মন্ত্রীর

পুজোর মরশুমে সুনসান বক্সার জঙ্গল! বাঘিনি এল, খুলল বনাঞ্চল, তবু পর্যটক নেই, খাঁ খাঁ করছে হোম স্টে

বিধানসভা ও উপনির্বাচনের পর বার কাউন্সিলেও পদ্মের দাপট, সভাপতি সমীর পাল

জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে কলকাতায় মিছিল, ‘রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না’, হুঁশিয়ারি শুভেন্দুর

Leave a Comment