মেখলিগঞ্জ, ৪মেঃ কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রথম রাউন্ডেই এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী দধিরাম বর্মন। প্রাপ্ত ভোটের হিসেবে তিনি পেয়েছেন ৬২৮৭টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী পেয়েছেন ৩৫৬০টি ভোট। ফলে প্রথম রাউন্ড শেষে ২৭২৭ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।
এছাড়াও এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছে ৫৭টি এবং ফরোয়ার্ড ব্লক পেয়েছে ৬৩টি ভোট। প্রথম রাউন্ডের ফলাফলে স্পষ্টভাবে বিজেপি প্রার্থীর দাপট লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি রয়েছে, তবুও এই বড় ব্যবধান তৃণমূল শিবিরকে কিছুটা চাপে ফেলেছে। রাজনৈতিক মহলের মতে, পরবর্তী রাউন্ডগুলিতে এই ব্যবধান কমানোই এখন তৃণমূলের প্রধান চ্যালেঞ্জ। অন্যদিকে বিজেপি শিবিরে বাড়ছে আত্মবিশ্বাস।





