আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার শহরে কোচবিহার শহরে এবার জিতবই, প্রচারে বেরিয়ে বললেন অভিজিৎ দে ভৌমিক

Published on: April 9, 2026
---Advertisement---

কোচবিহার, ৯ এপ্রিল : কোচবিহার শহরে লোকসভা ভোটে তৃণমূল পিছিয়ে ছিল প্রায় ১৮ হাজার ভোটে।সেই শহরেই এবার বিধানসভা ভোটে জয় নিশ্চিত বলে দাবি করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিত দে ভৌমিক। আজ তিনি কোচবিহার শহরের আট নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এবার আমরা শহরে জিতবোই।এক ভোটে হলেও জিতবই। প্রচারে বেরিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত সারা  পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

শহর কোচবিহারে পৌরসভা  ব্যাপক সাফল্য পায় তৃণমূল। কিন্তু  গত লোকসভা ভোটে কোচবিহার  আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হলেও শহরে পিছিয়ে দল। ১৮ হাজার ভোটে পিছিয়ে থাকা কোচবিহারেই এবার জয় নিশ্চিত বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের পৌর পরিসেবার অত্যাধুনিক ছাপ, বিভিন্ন দিঘির সংস্কার, পথশ্রী সহ নানা প্রকল্পে  রাস্তার কাজ, জল জমার সমস্যা মেটাতে শহর জুড়ে বেশ কিছু কালভাট তৈরি হয়েছে।

এছাড়াও নাগরিক পরিষেবা বাড়াতে পৌরসভা চালু করেছে নৈশ সাফাই অভিযান। সকাল হলেই ঝকঝকে রাস্তায় প্রাত ভ্রমণের  সুযোগ মিলছে কোচবিহার শহরে। শহরের উন্নয়নে তৃণমূল এবার বাজিমাত করার অংক করছে। কোচবিহার দক্ষিনে প্রার্থী তথা তৃণমূল জেলা সভাপতি নিজে পৌরসভার কাউন্সিলর।পৌর পরিষেবার উন্নয়ন কাজে তিনি বিশেষ উদ্যোগ নেন  বলে জানা গেছে। সবমিলিয়েই এবার শহর জয় আত্মবিশ্বাস বেড়েছে তৃণমূল নেতৃত্বের।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment