কোচবিহার, ৮ জানুয়ারিঃ ফুড ফেস্টিভ্যাল বিবেকানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলে। আজ ওই স্কুলের পড়ুয়ারা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে সারা বছর বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকেন স্কুলের শিক্ষকরা।
পাশে দাঁড়ায় পরিচালন কমিটির সদস্যরা। আলোচনা করেই এ বছর তারা ফুড ফেস্টিবলের আয়োজন করা হয়। মূলত বড় হয়ে অনেক ছাত্র-ছাত্রী হোটেল ম্যানেজমেন্টের মত পাঠ্যক্রম পড়তে আগ্রহী হয়। সেদিকে তাকিয়ে তাদের মধ্যে রান্নার কাজের দক্ষতা কতটা রয়েছে সেই সমস্ত বিষয় দেখার জন্যই এই অভিনব উদ্যোগ নেয় স্কুল ।





