মাথাভাঙা, ১২ মার্চঃ বাইকের ধাক্কায় মৃত্যু হলো ষাটোর্ধ্ব এক ব্যক্তির।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে মাথাভাঙ্গা কলেজ মোড় এলাকায়।এরপর এলাকাবাসীরা ষাটোর্ধ্ব নলিনী বর্মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর কলেজ মোড় এলাকার বাসিন্দা নলিনী বর্মন গতকাল সন্ধ্যার সময় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন সেইসময় এক বাইক আরোহী তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।এরপর এলাকাবাসীরাই তাকে উদ্ধার করে তরিঘরি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
আঘাত গুরুতর থাকায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।এরপর আজ সকালে তার মৃত্যু হয়।যদিও ঘটনার পর বাইক চালক পালিয়ে যায় বলেই খবর।





