আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাইয়ে পরাজয়,তবুও বিজেপির বিজয় উল্লাসে উপচে পড়ল ভিড়

Published on: May 23, 2026
---Advertisement---

সিতাই, ২৩ মে: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পালাবদলের পর রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। সেই আবহেরই প্রতিফলন দেখা গেল কোচবিহারের সিতাই দুই নম্বর অঞ্চলে। শনিবার দুপুরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত বিজয় উল্লাসে কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে এলাকা কার্যত উৎসবের মঞ্চে পরিণত হয়।

যদিও কোচবিহার জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টিতে বিজেপি জয়লাভ করেছে, সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থী আশুতোষ বর্মাকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে। তবে সেই পরাজয়ও দলের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে কোনও প্রভাব ফেলতে পারেনি। রাজ্যে বিজেপি সরকার গঠন করায় সিতাই দুই নম্বর অঞ্চলের নেতা-কর্মীরা বিজয় মিছিল ও উল্লাসে সামিল হন।

দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলীয় পতাকা, ব্যানার এবং ঢাক-ঢোল নিয়ে কর্মী-সমর্থকরা জমায়েত হতে শুরু করেন। পরে বিশাল মিছিল গোটা অঞ্চল পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। “বাংলায় পরিবর্তন এসেছে” স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এ প্রসঙ্গে বিজেপি নেত্রী বিউটি রায় বর্মন এবং বিজেপি নেতা দীপক রায় বলেন, “এটা সাধারণ মানুষের স্বাভাবিক উচ্ছ্বাস। দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস যে অপশাসন চালিয়েছে, মানুষ তার জবাব দিয়েছে ভোটের মাধ্যমে। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ায় সাধারণ মানুষ আশার আলো দেখতে পাচ্ছেন।”

রাজ্যের রাজনৈতিক পালাবদলের এই আবহে সিতাইয়ের এই বিজয় উল্লাস নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment