কোচবিহার, ৪ জানুয়ারিঃ বানেশ্বরের ইছামারি এলাকায় মৃত বিএলও আশীষ ধরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানালেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা। রবিবার তিনি কোচবিহার দুই নম্বর ব্লকের বাসিন্দা আশিস বাবুর বাড়িতে যান।
যিনি পেশায় প্রাথমিক শিক্ষক ছিলেন। আশিস বাবুর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। সমবেদনা জানান চেয়ারম্যান।
পরিবারের ব্যাপারে বিস্তারিত খোঁজখবরও নিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। প্রয়াত শিক্ষকের পরিবার যাতে নিয়ম মেনে যাবতীয় সুবিধা পায় সেই ব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি।
গত শুক্রবার মৃত্যু হয় পেশায় প্রাথমিক শিক্ষক, বিএলও আশিস বাবুর।তার বয়স হয়েছিল ৫২ বছর। বিএলও’ র কাজ নিয়ে তিনি টেনশনে ছিলেন বলেও অভিযোগ উঠেছে।





