কোচবিহার, ৭ জানুয়ারিঃ বিধানসভা ভোট নিয়ে ক্রমশ ঘর গোছাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হল কর্মীসভা। সেখানে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা জম্মু-কাশ্মীরে বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা গোলাম আহমেদ মীর ও আম্মা প্রসাদ সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।
বৈরাতী নৃত্যের মধ্য দিয়ে কার্যকর্তাদের বরণ করে নেওয়া হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে প্রত্যেকটি দল মাঠে নেমে পড়েছে নিজেদের প্রচার করবার জন্য। পিছিয়ে নেই কংগ্রেস দলও, সেই বার্তা আরও স্পষ্ট করতেই ওই কর্মীসভা বলে মনে করছে রাজনৈতিক মহল।






