আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গায় কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রার্থীরা

Published on: April 4, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ৪ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাথাভাঙ্গা শহরে মনোনয়ন পর্বে সরগরম রাজনৈতিক পরিবেশ। এদিন মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন মাথাভাঙ্গা ও শীতলকুচি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীরা।মনোনয়ন জমা দেওয়ার আগে শহর জুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর প্রার্থীরা দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী খিতেন্দ্রনাথ বর্মন বলেন, “আমরা জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদী। সাধারণ মানুষ এবার আমাদেরই ভোট দেবেন। তৃণমূল বা বিজেপিকে আর মানুষ সমর্থন করবে না বলেই আমরা মনে করছি।”

অন্যদিকে, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুকোমল বর্মনও জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “মানুষ এবার আমাদের দিকেই মুখ তুলে তাকাবে। আমরা নিশ্চিতভাবে ভালো ফল করব।”
সব মিলিয়ে, মনোনয়ন জমাকে কেন্দ্র করে মাথাভাঙ্গায় কংগ্রেসের শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment