মাথাভাঙা, ৪ জানুয়ারিঃ শুক্রবার কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে কোচবিহারের সুটকাবাড়িকে বাংলাদেশ বলা এবং সুটকাবাড়ি থেকে দলে দলে লোক এসে কোচবিহার শহরকে তছনছ করবে বলে সভায় মন্তব্য করায় কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিকের বিরুদ্ধে তৃণমূলের বিভিন্ন স্তর থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল।
এরপর নিশীথ প্রামানিককে গ্রেফতারের দাবিতে শুরু হয় থানায় লিখিত অভিযোগ দায়ের।বিভিন্ন জায়গার পাশাপাশি রবিবার মাথাভাঙ্গা থানাতেও অভিযোগ দায়ের হয়। এদিন মাথাভাঙ্গা থানাতে অভিযোগ দায়ের করা হয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং মাথাভাঙ্গা 1 A ও মাথাভাঙ্গা 1 B তৃণমূল যুব কংগ্রেস যৌথভাবে এই অভিযোগ দায়ের করে।





