আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রজাতন্ত্র দিবসে বক্স অফিস বিস্ফোরণ, ২০০ কোটির দোরগোড়ায় সানি দেওলের ‘বর্ডার ২’

Published on: January 27, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ জানুয়ারি: সানি দেওল মানেই যে বক্স অফিসে বিস্ফোরণ, তা আরও একবার প্রমাণ করল ‘বর্ডার ২’। মুক্তির প্রথম তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে নজির গড়েছিল এই দেশপ্রেমের ছবি। সাধারণত সপ্তাহের শুরুতে, বিশেষ করে সোমবার ছবির আয়ে বড়সড় পতন দেখা যায়। কিন্তু সেই সমস্ত বক্স অফিস অঙ্ক উল্টে দিয়ে চতুর্থ দিনেও দাপট বজায় রাখল ‘বর্ডার ২’।

ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ সোমবার ছবিটির আয় হয়েছে প্রায় ৫৬ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় আরও বেশি। এর ফলে চার দিনে ছবিটির মোট ভারতীয় বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে আনুমানিক ১৭৭ কোটি টাকা। দেশপ্রেমের আবেগ যে এখনও দর্শকদের হলমুখী করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ এই সাফল্য।

সাধারণত রবিবারের পর সোমবার ছবির ব্যবসা ৫০-৬০ শতাংশ পর্যন্ত কমে যায়। কিন্তু ‘বর্ডার ২’-এর ক্ষেত্রে সেই নিয়ম ভেঙেছে। এর অন্যতম কারণ প্রজাতন্ত্র দিবসের ছুটি। তবে শুধু ছুটি নয়, দর্শকদের উন্মাদনা বলছে এই ছবির টান সপ্তাহজুড়েই থাকবে। সানি দেওলের সঙ্গে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টির উপস্থিতি সব বয়সের দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনছে।

দিনভিত্তিক বক্স অফিস হিসেব অনুযায়ী, প্রথম দিনে ছবির আয় ছিল ৩০ কোটি টাকা, দ্বিতীয় দিনে ৩৬.৫ কোটি, তৃতীয় দিনে ৫৪.৫ কোটি এবং চতুর্থ দিনে ৫৬ কোটি টাকা। এই গতিতে চললে বুধবারের মধ্যেই ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাপী সংগ্রহের দিক থেকেও ছবিটি চমক দেখাচ্ছে। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘বর্ডার ২’-এর মোট আয় ইতিমধ্যেই ১৮৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। চলতি সপ্তাহে বড় কোনও ছবির মুক্তি না থাকায় ‘বর্ডার ২’-এর সামনে কার্যত ফাঁকা মাঠ।

১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ভারতীয় স্থলসেনা, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। অনুরাগ সিং পরিচালিত এই ছবিতে সানি দেওল এক অভিজ্ঞ সেনা কর্মকর্তার ভূমিকায় নজর কেড়েছেন। ট্রেড অ্যানালিস্টদের মতে, ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে ‘বর্ডার ২’ ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment