কোচবিহার, ১০ এপ্রিল : কংগ্রেসকে কোচবিহার জেলায় বিজেপি চালাচ্ছে।এমনই গুরুতর অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শহরে জনসংযোগ করছেন তিনি।এমনই একটি জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই অভিযোগ তোলেন তিনি।
অভিজিতবাবু বলেন, কংগ্রেসকে তো এখানে বিজেপি চালাচ্ছে। ভয়ংকর ব্যাপার। জাতীয় দল তাদের বিজেপি চালাচ্ছে। বিজেপি পয়সা দিচ্ছে। সেইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হন তিনি।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনকে ১০০ টা মেল করেছি।সেগুলো ফরওয়ার্ড করে ডিইও র কাছেও আসে না। তার অভিযোগ, নানাভাবে তৃণমূলকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।





