আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডোমজুড়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ, মাংস বিক্রেতাকে ‘রোহিঙ্গা-জেহাদি’ কটূক্তি, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরব তৃণমূল

Published on: April 5, 2026
---Advertisement---

বীরভূম, ৫ এপ্রিলঃ ডোমজুড়ের জগদীশপুর এলাকায় বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে এক মাংস বিক্রেতাকে হেনস্থা করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রচারে বেরিয়ে তিনি ওই ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেন এবং তাঁকে বাংলাদেশী, রোহিঙ্গা ও জেহাদি বলে আক্রমণ করেন। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগদীশপুর এলাকার ওই মুরগির মাংস বিক্রেতা প্রায় দেড় বছর ধরে রাস্তার ধারে ব্যবসা করে আসছিলেন। এতদিন তাঁর ব্যবসা নিয়ে কোনও সমস্যা ছিল না। কিন্তু বৃহস্পতিবার দুপুরে আচমকা বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা দলবল নিয়ে সেখানে পৌঁছে যান বলে অভিযোগ। এরপর ওই ব্যবসায়ীকে নানা অভিযোগে হেনস্থা করা হয় এবং তাঁর দোকান সরিয়ে দেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গোবিন্দ হাজরা ওই বিক্রেতাকে প্রশ্ন করছেন, তিনি কীভাবে সেখানে ব্যবসা করছেন এবং তাঁকে ‘বাংলাদেশী’ ও ‘রোহিঙ্গা’ বলে কটূক্তি করছেন। এমনকি তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতির চাপে ওই ব্যবসায়ী নিজের দোকান সরিয়ে নিতে বাধ্য হন।
এদিকে, ওই ব্যবসায়ী দাবি করেছেন, তাঁর বাড়ি বীরভূমের লাভপুরে এবং তাঁর পরিবারের সকলের নাম ভোটার তালিকায় রয়েছে। ফলে তাঁকে কেন এইভাবে হেনস্থা করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের প্রার্থী তাপস মাইতি অভিযোগ করেছেন, বিজেপি সংখ্যালঘুদের টার্গেট করছে এবং এই ঘটনার বিচার মানুষ ভোটের মাধ্যমে করবে। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে গোবিন্দ হাজরা দাবি করেছেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ওই ব্যবসায়ীকে তাঁর বাড়ির সামনে বসিয়েছিল। তিনি বলেন, “আমি যদি ভুল বলে থাকি, প্রশাসন ব্যবস্থা নিক।” ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment