খবরিয়া ডেস্ক, ২২ মার্চঃ মেষ রাশিঃ সন্তানের বিষয়ে কোনও ভাল খবর পাবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি।মূলধন ভেবেচিন্তে ব্যয় করুন। গুরুদেবের দর্শনে আত্মবিশ্বাস বাড়বে। বেশি খরচ করা থেকে সাবধান থাকা দরকার। গাড়ি কেনার পরিকল্পনা এড়িয়ে চলুন। বিবাহযোগ্যদের জন্য যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে কোনও প্রকার মতবিরোধ হওয়ার আশঙ্কা।
বৃষ রাশিঃ কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। অফিসের আলোচনায় উপস্থিত থেকে উপকার পাবেন।আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করে নেবে। স্বামী/স্ত্রী বেহিসাবি খরচ করায় অশান্তি হতে পারে। আর্থিক লাভ হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলায় ব্যবসায় লাভ বাড়তে পারে।
মিথুন রাশিঃ সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। কাজের ক্ষেত্রে ভুল স্বীকার করে নিলে পরিস্থিতি অনুকূলে যাবে।ব্যবসার উন্নতির জন্য ভাবনাচিন্তা জরুরি। জমি সংক্রান্ত সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন। ঋণ শোধ করতে শুরু করুন। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যকলহ হতে পারে। স্ত্রীর শরীরের ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে।
কর্কট রাশিঃ সকালের দিকে কোনও কারণে মেজাজ খারাপ থাকতে পারে। অর্থের আগমন অনেক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে।সন্ধ্যায় অতিথি আগমনের যোগ। প্রেমের ক্ষেত্র শুভ। ব্যবসায় উন্নতির যোগ। শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন।
সিংহ রাশিঃ ভ্রমণে আনন্দ হলেও খরচসাপেক্ষ হবে। জীবনসঙ্গী একটু অশান্তি করতে পারে।আশা অনুরূপ কাজ না-ও হতে পারে। বন্ধু বড় পরিমাণ ঋণ দিতে পারে, যাতে আর্থিক সুবিধা পাবেন। সন্ধ্যার পরে পরিবারে কোনও খুশির খবর আসবে। স্ত্রীর জন্য বিশেষ কিছু উপহার পরিকল্পনা করুন।
কন্যা রাশিঃ ব্যবসায় কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কর্মচারীদের বলুন সজাগ দৃষ্টি রাখতে।খেলাধুলায় জয় লাভ হতে পারে। রাস্তাঘাটে আঘাতের আশঙ্কা থাকায় চলাফেরাতে সাবধান হওয়া উচিত। প্রেমিকা বিশেষ কিছু করবে, তাতে আনন্দ পাবেন। ব্যবসায় অর্থ আগমনের যোগ।
তুলা রাশিঃ কোনও পুরনো ঘটনাকে কেন্দ্র করে জমা রাগ মন থেকে দূর করুন। ব্যবসায় বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত নয়।কারণ, এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। একঘেয়েমি কাটাতে বেড়াতে যান। কোনও বান্ধবীর থেকে সুখবর পাবেন। ভালবাসার মানুষের কাছ থেকে উপহার পাবেন।
বৃশ্চিক রাশিঃ অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শে উপকৃত হবেন। অফিসের কোনও আলোচনায় মতামত জানানোর আগে সতর্ক হোন।স্বামী/স্ত্রীর আচরণে আনন্দ পাবেন। ব্যবসায় লাভের যোগ, এর ফলে অনেক সমস্যা মিটে যেতে পারে। মানুষের প্রয়োজনে সাহায্য করুন। ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটান।
ধনু রাশিঃ জীবনের মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। নতুন ব্যবসা শুরু করার আগে ভাল করে ভাবনাচিন্তা করুন।ঋণ দেওয়ার আগে জরুরি নথিগুলি বুঝে নিন। দাম্পত্যকলহের আশঙ্কা। ব্যবসায় উন্নতির যোগ। কর্মস্থানে কোনও কর্মীর সঙ্গে বিবাদের আশঙ্কা।
মকর রাশিঃ শত্রুকে নাগালে আসতে দেবেন না। দুপুরের পরে আর্থিক অবস্থার উন্নতি হবে।শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন। প্রেমিক/প্রেমিকার সঙ্গে ভ্রমণের যোগ। ব্যবসার বিভিন্ন বিষয়ে নজর রাখুন। কাজের চাপের মধ্যেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন।
কুম্ভ রাশিঃ তৃতীয় ব্যক্তির জন্য স্বামী/স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। মা-বাবা বুদ্ধিমত্তার সঙ্গে জিনিসগুলি সামলে নেবেন।অবসর সময়ে বাড়ির কাজ করতে পারেন। দীর্ঘ কালের অসুস্থতা থেকে বাবা মুক্তি পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব আনন্দে থাকবেন। কোনও মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে।
মীন রাশিঃ কোনও কাজের জন্য বন্ধুর উপকার পাবেন। অন্যেরা আপনার আচরণের প্রশংসা করবেন।কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে। সহকর্মীরা কাজের প্রশংসা করবে এবং বস্ আপনার অগ্রগতিতে খুশি হবেন। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করতে পারবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন।





