আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ির মন্দিরে দুঃসাহসিক ছিনতাই, সিসিটিভি ফুটেজে ধরা অভিযুক্ত

Published on: April 20, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ শিলিগুড়ির সুভাষপল্লীর ১৯ নম্বর ওয়ার্ডে সোমবার সকালে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, লোকনাথ ঠাকুরের মন্দির-এ পুজো দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন এক মহিলা।

স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল জানান, প্রতিদিনের মতো তিনি সকালবেলা মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় একটি দামী মোটরসাইকেলে করে দুই যুবক মন্দিরের সামনে আসে। তাদের মধ্যে একজন ভিতরে ঢুকে জানতে চায় এটি লক্ষ্মী মন্দির কি না। উত্তরে তিনি জানান, এটি লোকনাথ বাবার মন্দির।

এরপর ওই যুবক একটি ছেঁড়া দশ টাকার নোট ঠাকুরের উদ্দেশ্যে দিতে চাইলে সর্বাণী দেবী আপত্তি জানান এবং তা না দেওয়ার কথা বলেন। তখন যুবকটি নোটটি পকেটে রেখে একটি কয়েন বের করে আচমকাই তাঁর গলা থেকে মোটা সোনার চেন টেনে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যায়। বাইরে থাকা সঙ্গীর সঙ্গে মোটরসাইকেলে চেপে মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানা-র পুলিশ এবং তদন্ত শুরু করে।

ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা জানান, এলাকায় আগে থেকেই সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। সেই ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত দুই যুবক মোটরসাইকেলে করে মন্দিরের দিকে যাচ্ছে। ইতিমধ্যেই তাদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment