আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“লাইনের জবাব লাইনে দাঁড়িয়ে দিন” সপ্তগ্রামে বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের

Published on: April 12, 2026
---Advertisement---

হুগলি, ১২ এপ্রিলঃ ভোটের আবহে হুগলির সপ্তগ্রাম জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । রবিবারের সভায় তিনি সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড়িয়ে ‘প্রতিবাদের জবাব’ দেওয়ার আহ্বান জানান।

সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি সরকার মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়েছে কখনও এনআরসি, কখনও নোটবন্দি, কখনও রান্নার গ্যাসের জন্য। এবার সেই লাইনের জবাব দিতে হবে ভোটের লাইনে দাঁড়িয়ে।” তিনি দাবি করেন, আগামী ২৯ তারিখ হবে বিজেপির ‘ভয়ের রাজনীতির’ শেষ দিন।

জনপ্রিয় প্রবাদ টেনে তিনি বলেন, “স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা” অর্থাৎ ভোটের দিন একটিমাত্র বোতাম টিপেই সব অন্যায়ের জবাব দেওয়া সম্ভব। তাঁর কথায়, এবারের নির্বাচন বাংলার আত্মসম্মান রক্ষার লড়াই। বিজেপিকে ‘বাংলা বিরোধী বহিরাগত’ বলেও কটাক্ষ করেন তিনি।

মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ২০১৪ সালের তুলনায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কয়েকগুণ বেড়েছে। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির খতিয়ান তুলে ধরেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করে বলেন, একদিকে কেন্দ্র মানুষকে বঞ্চিত করছে, অন্যদিকে রাজ্য সরকার সহায়তা দিচ্ছে।

বাঙালির সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়েও বিজেপির সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি বাংলার সংস্কৃতি বদলাতে চাইছে এবং মানুষকে কী খাবে, কী পরবে তা নিয়ন্ত্রণ করতে চাইছে।সভা থেকে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে ৪ জুন ফল ঘোষণার দিন তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “এইবারের ফলাফল হবে অন্যরকম।”

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment