আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মোথাবাড়ি কাণ্ডের পর সর্বদলীয় শান্তি বৈঠক কালিয়াচকে, ব্লক দপ্তরে মোতায়েন মহিলা কেন্দ্রীয় বাহিনী

Published on: April 3, 2026
---Advertisement---

মালদা, ৩ এপ্রিলঃ মোথাবাড়ি কাণ্ডের পর এলাকায় শান্তি বজায় রাখতে উদ্যোগ নিল মালদা জেলা প্রশাসন। সেই সূত্রে কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে আয়োজিত হল একটি গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এবং ভবিষ্যতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়েই মূলত আলোচনা হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে জুডিশিয়াল অফিসারদের গাড়িতে হামলা এবং ঘেরাওয়ের ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনার পর থেকেই প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে ব্লক দপ্তর চত্বরে মোতায়েন করা হয়েছে মহিলা কেন্দ্রীয় বাহিনী সহ অতিরিক্ত পুলিশ।
বৈঠকে উপস্থিত কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের নেতারা শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। সকলেই একমত হন যে, আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের ওপর ভরসা রাখা উচিত। পাশাপাশি সাধারণ মানুষকেও শান্ত থাকার আবেদন জানানো হয়।

বৈঠক শেষে রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সব দলই একসঙ্গে কাজ করবে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনও ধরনের অশান্তি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment