আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উদয়ন গুহর বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জের? প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমানের বাড়িতে হামলার অভিযোগ

Published on: June 19, 2026
---Advertisement---

দিনহাটা, ১৯ জুনঃ কোচবিহারের দিনহাটায় ফের রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ল। প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত-র বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, সম্প্রতি গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ-র পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়েছে।

জানা গিয়েছে, উদয়ন গুহ গ্রেফতার হওয়ার পর তাঁর স্ত্রী শাশ্বতী গুহ দিনহাটার বাবুপাড়ার বাড়িতে ফিরলে মানবিকতার খাতিরে সেখানে খাবার পৌঁছে দিয়েছিলেন দীপ্তিমান সেনগুপ্ত। সেই ঘটনার পর থেকেই তিনি বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েন বলে দাবি তাঁর ঘনিষ্ঠদের।

দীপ্তিমান সেনগুপ্তের অভিযোগ, সম্প্রতি একদল ব্যক্তি তাঁর বাড়িতে এসে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। শুধু তাই নয়, তাঁকে শারীরিকভাবে হেনস্থা ও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বাড়ির বাইরে এবং আশপাশে নিরাপত্তার জন্য লাগানো একাধিক সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলেও দাবি তাঁর।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। পুলিশ পুরো ঘটনার খোঁজখবর নিচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে।

অন্যদিকে, হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন দিনহাটার বিধায়ক অজয় রায়। তিনি বলেন, “দীপ্তিমান সেনগুপ্ত নামে কাউকে আমি চিনি না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।”

ঘটনার নেপথ্যে রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার কোনও স্থান নেই। এখন প্রশাসনের তদন্তেই স্পষ্ট হবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment