আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তিন মাস অন্তর নয়, এবার প্রতি মাসেই বিদ্যুতের বিল! জানুয়ারি থেকে নতুন নিয়মের ঘোষণা শুভেন্দুর

Published on: November 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ নভেম্বরঃ তিন মাসের অপেক্ষা নয়, এ বার থেকে প্রতি মাসেই গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুতের বিল। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ও সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এত দিন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে তিন মাস অন্তর গ্রাহকদের বিদ্যুতের বিল পাঠানো হত। তা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল গ্রাহকদের একাংশের মধ্যে। একসঙ্গে তিন মাসের বিল আসায় অনেকেরই আর্থিক চাপ বাড়ত। পাশাপাশি বিলের হিসাব নিয়েও তৈরি হত নানা প্রশ্ন ও বিভ্রান্তি। এ বার সেই ব্যবস্থায় বদল আনতে চলেছে রাজ্য সরকার।

এ দিন মুখ্যমন্ত্রী জানান, তিন মাস অন্তর বিল পাঠানোর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের আপত্তি ছিল। সেই কথা বিবেচনা করেই প্রত্যেক মাসে মিটার রিডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রতি মাসেই গ্রাহকদের হাতে পৌঁছবে বিদ্যুতের বিল। জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।

তবে শুধু বিলের নিয়ম বদল নয়, রাজ্যের বিদ্যুতের চাহিদা নিয়েও এ দিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ছয় মাসে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা অনেকটাই বেড়েছে। আগে রাজ্যে বিদ্যুতের উদ্বৃত্ত থাকলেও বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ডিসেম্বর মাস থেকে রাজ্যকে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করে শুভেন্দুর দাবি, আগের জমানায় ব্যবসা ও শিল্পক্ষেত্রে স্থবিরতা ছিল। বর্তমানে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা বৃদ্ধিই পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিদ্যুৎ কেনার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৫ বছরে ২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও সরবরাহের বিষয়ে আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের সঙ্গে রাজ্যের চুক্তির খবরও সামনে এসেছে। ফলে একদিকে মাসিক বিলের নতুন ব্যবস্থা, অন্যদিকে বাড়তি বিদ্যুতের চাহিদা সামলানোর প্রস্তুতি দুই বিষয়েই এখন নজর রাজ্যবাসীর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সন্ধ্যায় ঘুরবে ঐতিহ্যের রাসচক্র, রাজকীয় সাজে সেজে উঠেছে মদনমোহন বাড়ি! সম্প্রীতির বার্তা বহন করছে আমিনুরের তৈরি চক্র

রাজা নেই, রাজতন্ত্র নেই, তবু অটুট সম্প্রীতির ঐতিহ্য! মুসলিম পরিবারের তৈরি রাসচক্র ঘুরিয়েই সূচনা মদনমোহনের রাস উৎসব

রাসমেলার শোভাযাত্রায় রাজকীয় চমক, জয়পুর থেকে এল জৌমতি-ময়না! হাতি দেখতে লিচুতলায় উপচে পড়ছে ভিড়

শিলিগুড়ির শিবরামপল্লিতে ড্রেন থেকে উদ্ধার ৩৫ বছরের ব্যক্তির দে/হ, মৃ/ত্যুর কারণ ঘিরে রহস্য

রাস্তা নির্মাণে অনিয়ম হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি! সাহেবগঞ্জে কাজের সূচনা করে ঠিকাদারকে সতর্ক করলেন জিবেশ বিশ্বাস

রাস পূর্ণিমার শুভক্ষণে জীবনে আসতে পারে বড় পরিবর্তন, কোন রাশির জন্য বিশেষ দিন?

Leave a Comment