শিলিগুড়ি, ২৪ নভেম্বর : শিলিগুড়ি পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লি এলাকায় ড্রেনে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মৃদুল চক্রবর্তী। বয়স আনুমানিক ৩৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবরামপল্লি এলাকায় একটি ড্রেনের মধ্যে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তিনি কীভাবে ড্রেনে পড়লেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।এই ঘটনাকে কেন্দ্র করে শিবরামপল্লি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।





