আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালবোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল পুরনো সেতু! বিচ্ছিন্ন যোগাযোগ, আতঙ্ক আমবাড়িতে

Published on: November 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ নভেম্বরঃ সেতুর বয়স হয়েছিল অনেক। দীর্ঘদিন ধরেই তার জীর্ণ দশা নিয়ে উদ্বেগ ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কিন্তু এ ভাবে যে আচমকা ভেঙে পড়বে, তা ভাবতে পারেননি কেউই। একটি মালবোঝাই লরি সেতুর উপর উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরঘরিয়ার শাখা নদীর উপর থাকা পুরনো সেতু। সোমবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার-২ ব্লকের আমবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোকালির মঠ থেকে ধনী রামচৌপতি যাওয়ার পথে ঘরঘরিয়ার শাখা নদীর উপর রয়েছে সেতুটি। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতেন। সোমবার একটি রেলের মালবোঝাই লরি সেতুর উপর ওঠার পরেই বিপত্তি ঘটে। অতিরিক্ত ভারের চাপ সামলাতে না পেরে আচমকা ভেঙে পড়ে সেতুর একাংশ। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় যাতায়াত। বিকট শব্দে সেতু ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় পৌঁছন কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়। তিনি জানান, সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। সাধারণ মানুষের যাতায়াত যাতে দীর্ঘদিনের জন্য বন্ধ না হয়ে যায়, সে জন্য দ্রুত অস্থায়ী বিকল্প ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধায়কের বক্তব্য, সেতুটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় এই বিপত্তি ঘটেছে। তবে শুধু অস্থায়ী ব্যবস্থা করেই সমস্যার সমাধান করতে চাইছে না প্রশাসন। স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন সেতু নির্মাণের বিষয়েও উদ্যোগ শুরু হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সুকুমার।

তবে নতুন সেতু তৈরি না হওয়া পর্যন্ত এলাকার মানুষের যাতায়াত কী ভাবে স্বাভাবিক রাখা যায়, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

আজকের দিনেই বড় চমক, ১২ রাশির ভাগ্যে কী লেখা?জেনে নিন

ঘর তৈরির আগেই আগুনে ছাই আবাস যোজনার ৬০ হাজার! ভস্মীভূত দু’টি ঘর, পুড়ল বৃদ্ধ ভাতার সঞ্চয়ও

প্রচারের আড়ালে থাকা মানবিক মুখগুলিকে স্বীকৃতি, শিলিগুড়িতে প্রথম ‘নর্থ বেঙ্গল হিউম্যানিটি অ্যাওয়ার্ড’, সম্মানিত ৭০ সংগঠন ও সমাজসেবী

ভোটে হারতেই কি গ্রাম অন্ধকার? রাজস্থানে বিজেপি বিধায়কের ‘ঘনিষ্ঠের’ স্ত্রীর পরাজয়ের পর ৫০টি পথবাতি খোলা নিয়ে বিতর্ক

বিচারপতির জন্য ‘গার্ড অফ অনার’, স্যালুট ঠুকলেন ওয়েইসিকে! সাহারানপুর পুলিশের কাণ্ডে হাসির রোল, তদন্তের নির্দেশ

রাস উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে মদনমোহন বাড়িতে জেলাশাসক! ২৫ নভেম্বর রাসমেলার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

Leave a Comment