আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ঘর তৈরির আগেই আগুনে ছাই আবাস যোজনার ৬০ হাজার! ভস্মীভূত দু’টি ঘর, পুড়ল বৃদ্ধ ভাতার সঞ্চয়ও

Published on: November 22, 2026
---Advertisement---

দিনহাটা, ২২ নভেম্বরঃ সরকারি আবাস যোজনার টাকায় নতুন ঘর তৈরির স্বপ্ন দেখছিল পরিবারটি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ব্যাংক থেকে তুলে এনেছিলেন দ্বিতীয় কিস্তির টাকা। কিন্তু ঘর তৈরির কাজ শুরু হওয়ার আগেই আগুনের গ্রাসে শেষ হয়ে গেল সেই সঞ্চয়। শুধু আবাস যোজনার টাকা নয়, পুড়ে ছাই হল উপার্জনের জমানো অর্থ, বৃদ্ধ ভাতার টাকা, এমনকি বাড়িতে রাখা সোনা ও রুপোর গয়নাও। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে পরিবারের দু’টি ঘর। এখন মাথার উপর ছাদ হারানোর পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালমাটি আটিয়ালডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলা সাড়ে ১১টা নাগাদ রহিম শেখের বাড়িতে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরেও। চোখের সামনে দাউদাউ করে জ্বলতে থাকে বাড়ির দু’টি ঘর। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, ঘরের ভিতরে থাকা জিনিসপত্র বের করার সুযোগ পাননি পরিবারের সদস্যেরা।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পার্শ্ববর্তী ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানেরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তাঁদের এবং গ্রামবাসীদের সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে ঘরের অধিকাংশ সামগ্রী।

রহিম শেখের দাবি, সম্ভবত রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। ঘরে রাখা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির প্রায় ৬০ হাজার টাকা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। সেই সঙ্গে নিজের উপার্জন থেকে জমানো আরও বেশ কিছু টাকাও আগুনে নষ্ট হয়েছে। পরিবারের সবচেয়ে বড় আঘাত, তাঁর মায়ের দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা বৃদ্ধ ভাতার টাকাটুকুও আর অবশিষ্ট নেই। বাড়িতে রাখা সোনা ও রুপোর গয়নাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

পরিবার সূত্রে খবর, ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। কী ভাবে আগুন লাগল এবং মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখার কথা। তবে ক্ষতির অঙ্কের হিসাবের বাইরেও এই মুহূর্তে বড় হয়ে উঠেছে ঘর হারানোর যন্ত্রণা।

একদিকে নতুন বাড়ি তৈরির স্বপ্ন ভেঙে যাওয়া, অন্য দিকে দীর্ঘদিনের সঞ্চয় হারানো দু’য়ের ধাক্কায় কার্যত দিশেহারা রহিম শেখের পরিবার। যে টাকা দিয়ে নতুন ঘরের ভিত গড়ার কথা ছিল, সেই টাকাই এখন আগুনে পোড়া ছাই। বিপদের মুহূর্তে বিএসএফ জওয়ান ও প্রতিবেশীরা পাশে দাঁড়ালেও, ঘুরে দাঁড়াতে প্রশাসনিক সহায়তার অপেক্ষায় পরিবারটি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

প্রচারের আড়ালে থাকা মানবিক মুখগুলিকে স্বীকৃতি, শিলিগুড়িতে প্রথম ‘নর্থ বেঙ্গল হিউম্যানিটি অ্যাওয়ার্ড’, সম্মানিত ৭০ সংগঠন ও সমাজসেবী

ভোটে হারতেই কি গ্রাম অন্ধকার? রাজস্থানে বিজেপি বিধায়কের ‘ঘনিষ্ঠের’ স্ত্রীর পরাজয়ের পর ৫০টি পথবাতি খোলা নিয়ে বিতর্ক

বিচারপতির জন্য ‘গার্ড অফ অনার’, স্যালুট ঠুকলেন ওয়েইসিকে! সাহারানপুর পুলিশের কাণ্ডে হাসির রোল, তদন্তের নির্দেশ

রাস উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে মদনমোহন বাড়িতে জেলাশাসক! ২৫ নভেম্বর রাসমেলার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

বিষক্রিয়ায় অসুস্থ রেখা পাত্রের পাশে স্বাস্থ্যমন্ত্রী! হাসপাতালে গিয়ে দিলেন আশ্বাস, ‘দ্রুত সুস্থ হয়ে উঠবেন’

নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের উন্নয়নে ৩ কোটি, ফেব্রুয়ারিতে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস মুখ্যমন্ত্রীর

Leave a Comment