কোচবিহার, ১০ এপ্রিল : ধর্ম যার যার উৎসব সবার, ধর্মের বিভাজনের মধ্যে কেউ ভোট দিতে যাবেন না। কোচবিহার শহরে আয়োজিত পথসভায় এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। শহরের দু নম্বর ওয়ার্ডে আয়োজিত পথসভায় এই অনুরোধ করেন তিনি।
বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ধর্মের বিভাজনের মধ্যে কেউ ভোট দিতে যাবেন না। সেই সঙ্গে মনে করিয়ে দেন ধর্ম যার যার উৎসব সবার। সম্প্রীতির ওই বার্তা দেওয়ার পাশাপাশি অভিজিৎ বাবু মূল্যবৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি সহ দৈনন্দিন নানা বিষয় তুলে ধরে কেন্দ্রীয় সরকার বিজেপিকে নিশানা করেন। তৃণমূলের অভিযোগ, গ্যাসের দাম বেড়েছে। মানুষ সিলিন্ডারের জন্য লাইন দিচ্ছেন।প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।
বিজেপি এসব নিয়ে কিছু করছেনা। ভোট এলেই ধর্মীয় মেরুকরণের রাজনীতির করে বৈতরণী পার করার চেষ্টা করে তারা। দেশের সংস্কৃতি ঐতিহ্য বজায় রাখতে সম্প্রীতির এই বার্তা দেন তিনি। কোচবিহারে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল দলের টিকিটে লড়াই করছেন অভিজিৎ দে ভৌমিক।





