কোচবিহার, ২৯ ডিসেম্বর : জমে উঠেছে পঞ্চম বর্ষ হেরিটেজ কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ২৫৬ দলীয় ক্রিকেট নকআউট টুর্নামেন্টে আজ লিচু তলার মাঠে উপস্থিত হনজেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।তিনি ওই প্রতিযোগিতার মুখ্য পৃষ্ঠপোষক।বড়দিনে শুরু হওয়া ওই প্রতিযোগিতা চলবে প্রায় এক মাস।
এদিন লিচু তলা ময়দানে ব্যাট হাতে পিচে নামেন তিনি।কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শহর ও গ্রামীণ এলাকার দল ওই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
অভিজিৎ বাবু বলেন,এত বড় প্রতিযোগিতা আর কোথাও হয় কিনা আমাদের জানা নেই।দেখতে দেখতে পঞ্চম বর্ষ হয়ে গেল এই প্রতিযোগিতার।





