আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা

Published on: January 4, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৪ জানুয়ারিঃ ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দিবসীয় আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা। এ বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল এই প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এ বছরও সরস্বতী পূজা উপলক্ষে ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার ও আসাম থেকে আগত প্রতিযোগীরা এই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।মোট ১৪০ জন দাবাড়ু এক দিবসীয় এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার পরিচয় দেন।

আন্তঃরাজ্য এই দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট দাবা খেলোয়াড় দিলীপ কুমার মিত্র এবং ডক্টর তপন কুমার ঘোষ।

এই দাবা প্রতিযোগিতার মধ্য দিয়েই ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে সারস্বত উৎসবের শুভ সূচনা হলো। আগামী ২১শে জানুয়ারি সরস্বতী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment