আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা হলো মাথাভাঙ্গায়

Published on: March 9, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৯ মার্চঃ মাথাভাঙ্গা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা  হলো মাথাভাঙ্গা শহরে।এদিনের এই পদযাত্রাটি মাথাভাঙ্গা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে আবার তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় রান্নার গ্যাসে মূল্যবৃদ্ধি এবং এস,আই,আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেই পদযাত্রায় মহিলারা হাতা,খুন্তি নিয়ে অংশগ্রহণ করে এবং প্রতিবাদ জানান।

এদিনের এই কর্মসূচি বিষয়ে মাথাভাঙ্গা শহর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমিনা বেগম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষার জন্য লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়িয়েছে কিন্তু বিজেপি সরকার গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে এবং এস,আই,আর এর নামে যে চক্রান্ত তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো এই মিছিলে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment