আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে বড় বদল? খসড়া প্রকাশ আয়কর দফতরের

Published on: February 18, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ ফেব্রুয়ারিঃ দেশের আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট-এর তরফে প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। ২০২৬ সাল পর্যন্ত কার্যকর হতে পারে এমন একটি খসড়া বিধি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত নিয়মগুলি আয়কর আইন ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যেই তৈরি। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ মানুষের মতামত নেওয়া হবে, তারপরই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে।

সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে নগদ জমার ক্ষেত্রে। বর্তমানে এক দিনে ৫০ হাজার টাকার বেশি জমা দিলে প্যান কার্ড বাধ্যতামূলক। তবে নতুন প্রস্তাব অনুযায়ী, দৈনিক সীমা তুলে দিয়ে বার্ষিক সীমা চালু করা হতে পারে। অর্থাৎ কোনও আর্থিক বছরে মোট জমার পরিমাণ ১০ লক্ষ টাকা ছাড়ালেই কেবল প্যান তথ্য দিতে হবে। এতে ছোট আমানতকারীদের ঝক্কি অনেকটাই কমবে।

গাড়ি কেনা-বেচাতেও মিলতে পারে স্বস্তি। এখন যে কোনও যানবাহন কেনা বা বিক্রির সময় প্যান আবশ্যিক। নতুন খসড়ায় বলা হয়েছে, গাড়ির দাম যদি ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে প্যান ছাড়াই লেনদেন করা যাবে। ফলে মধ্যবিত্তের সাশ্রয়ী গাড়ি কেনায় বাধা কমবে।

হোটেল বা রেস্তোরাঁয় বর্তমানে ৫০ হাজার টাকার বেশি বিল হলে প্যান দেখাতে হয়। প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। একইভাবে, জমি বা বাড়ি কেনা-বেচার ক্ষেত্রে প্যান ব্যবহারের সীমা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার কথা ভাবা হচ্ছে।

বিমা প্রিমিয়ামের ক্ষেত্রেও সীমা সংশোধনের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট লেনদেনকে প্যানের আওতায় আনার প্রস্তাব রয়েছে। আয়কর দফতরের মতে, উচ্চমূল্যের লেনদেন আরও নিবিড়ভাবে নজরদারিতে আনাই মূল লক্ষ্য। সব ঠিক থাকলে ১ এপ্রিল ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment