আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর বিতর্কে বিরোধীদের পালটা দিতে সংবিধান দিবসে পথে নামছে বিজেপি

Published on: November 17, 2026
---Advertisement---

কলকাতা, ১৭ নভেম্বরঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির অঙ্গুলিহেলনে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলছে বিরোধী দলগুলি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছে তারা। বিরোধীদের এই আক্রমণের পালটা দিতে এ বার সংবিধান দিবসকেই রাজনৈতিক প্রচারের মঞ্চ করতে চাইছে বিজেপি। আগামী ২৬ নভেম্বর কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি, জেলায় জেলায় মিছিল, প্রচার অভিযান এবং জনসংযোগ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের অভিযোগ, শাসকদল বিজেপির নির্দেশ মেনে কাজ করছেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজনৈতিক স্বার্থে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি বিরোধীদের। তাদের বক্তব্য, সংবিধানের মর্যাদা রক্ষা না করে নিজেদের সুবিধামতো সিদ্ধান্ত নিচ্ছে শাসকদল। এই অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতির পাশাপাশি রাজ্যেও উত্তাপ বেড়েছে।

বিজেপি অবশ্য বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ। তাদের পালটা দাবি, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলে বিরোধীরাই মিথ্যাচার এবং অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। সেই বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিতেই ২৬ নভেম্বর বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে খবর, সংবিধান দিবসে কলকাতায় বড় মিছিলের পাশাপাশি বিভিন্ন জেলায় প্রচার চালানো হবে। জনসংযোগ বাড়াতে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনাও রয়েছে। এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বক্তব্যের জবাব দেওয়াই হবে এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। বিধানসভা নির্বাচন মিটলেও রাজ্যে সামনে একের পর এক ভোট। কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন পুরসভা ও পুরনিগমের নির্বাচন, তার পর পঞ্চায়েত ভোট। রয়েছে ২০২৯ সালের লোকসভা নির্বাচনও। সেই কথা মাথায় রেখে এখন থেকেই সংগঠনকে সক্রিয় করতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এসআইআর বিতর্ককে কেন্দ্র করে বিরোধীদের আক্রমণের জবাব দেওয়ার পাশাপাশি জনভিত্তি মজবুত করাও এই কর্মসূচির লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment