আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ২২ কোটি! বিজয়কে নিশানা করে জবাব চাইল বিজেপি

Published on: November 10, 2026
---Advertisement---

তামিলনাডু, ১০ নভেম্বরঃ সরকারি কোষাগারের টাকাও কি সুরক্ষিত নয়? তামিলনাড়ুতে তিনটি সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২২ কোটি ১০ লক্ষ টাকা! অভিযোগের তির রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের দিকে। প্রাথমিকভাবে সন্দেহ, এই বিপুল অঙ্কের টাকা সরানোর নেপথ্যে থাকতে পারে নাইজেরিয়ার কোনও সাইবার অপরাধী চক্র। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আর এই ঘটনাকে হাতিয়ার করেই মুখ্যমন্ত্রী বিজয়কে নিশানা করেছে বিজেপি। প্রশ্ন তুলেছে, সরকারি অর্থের এমন বিপুল তছরুপের দায় কে নেবে?

তামিল সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের তিনটি সরকারি অ্যাকাউন্ট থেকে এই টাকা উধাও হয়েছে। এর মধ্যে রামনাথপুরম জেলার মণ্ডপম পঞ্চায়েত ইউনিয়নের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে ১৪ কোটি টাকা। নাগাপট্টিনম জেলা থেকে উধাও ৩ কোটি ১০ লক্ষ টাকা। অন্যদিকে, তিরুপুরের ধরমপুরম পঞ্চায়েত ইউনিয়নের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ৫ কোটি টাকা। সব মিলিয়ে তছরুপের অঙ্ক ২২ কোটি ১০ লক্ষ টাকা। ঘটনাটি সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কীভাবে সরকারি অ্যাকাউন্টে এমন বড়সড় সাইবার হানা হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে লেনদেনে কারচুপি করা হয়েছে, সেগুলি পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়েছে, তারও খোঁজ চলছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে নাইজেরিয়ার কোনও সাইবার অপরাধী গোষ্ঠীর যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপরাধীদের পরিচয় বা যোগসাজশ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এই ঘটনাতেই বিজয় সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের তামিলনাড়ুর সম্পাদক বিনোজ পি সেলভামের কটাক্ষ, একটি সিনেমার তারকার ফ্যান ক্লাব এবং তাদের সোশ্যাল মিডিয়া বাহিনী হ্যাশট্যাগ তৈরি করতে পারে, কিন্তু রাজ্য চালানো সম্পূর্ণ আলাদা বিষয়। তাঁর প্রশ্ন, ‘জনতা জবাব চাইছে, বিজয় এখন কোথায়?’

বিজয়ের নেতৃত্বাধীন সরকারের বয়স এখনও ছ’মাসও পেরোয়নি। এর মধ্যেই সরকারি টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জ্যোতিষীকে সরকারি পদে নিয়োগের বিতর্ক একাধিক বিষয়ে অস্বস্তিতে পড়েছে প্রশাসন। তার উপর সরকারি অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা উধাও হওয়ার অভিযোগ নতুন করে চাপ বাড়াল। দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজয় সরকারের কাছে এখন বড় পরীক্ষা, কীভাবে এই অর্থ তছরুপের রহস্যের কিনারা হয় এবং সরকারি অর্থের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ফের আইনি জটিলতায় মমতা! নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দুর

আড়াই মাস ধরে বন্ধ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, এবার হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল! শুনানি ২৩ নভেম্বর

নিষিদ্ধ গাঁ/জা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান! দিনহাটার লাঙ্গুলিয়ায় জমির গাঁ/জা গাছ কেটে নষ্ট করল পুলিশ

ভাইফোঁটা ও ছটপুজোর আগে বাজারে প্রশাসনের নজরদারি! কোচবিহারের নতুন বাজারে বিশেষ অভিযান, খতিয়ে দেখা হল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম

শ্রমিকদের স্বার্থে ওয়েলফেয়ার বোর্ড গঠনের দাবি! কোচবিহার শহরে BMS ও BPTMM-এর মিছিল, উঠল ‘দিল্লি চলো’ স্লোগান

NJP-তে চাঞ্চল্য! পুলিশ আউট পোস্টের পাশেই সন্দেহজনক ব্যাগ, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও ১৫০ রাউন্ড কার্তুজ

Leave a Comment